ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করোনা মুক্ত শিলচর মেডিক্যাল কলেজ

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১ ২২ ১০ ০৪   আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ২২ ১০ ০৪

শিলচর মেডিক্যাল কলেজে করোনা চিকিৎসা শুরু হয়েছিল গত বছরের ৩১ মার্চ৷ সে দিনই পরীক্ষা করে ধরা পড়ে, বদরপুরের ৫২ বছর বয়সী ওই ব্যক্তি পজিটিভ৷ সেই যে মেডিক্যালে করোনা চিকিৎসা শুরু হয়েছিল, শনিবার প্রায় দশ মাস পর করোনা মুক্ত হল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ এ দিন সর্বশেষ দুই রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়৷ এ দিন পরে আর কোনও কোভিড সংক্রমিত হয়ে মেডিক্যাল কলেজে যাননি৷শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, খুশির কথা, এই সময়ে মেডিক্যাল কলেজে কোনও করোনা রোগী চিকিৎসাধীন নেই৷ শ্যামলাল কৈরি ও দীপ্তি চৌধুরী যে দুই করোনা রোগীর চিকিৎসা চলছিল, শনিবার বেলা সাড়ে ১২টায় একসঙ্গে তাদের ছুটি দেওয়া হয়েছে৷

তবে তাই বলে যে আর করোনা রোগীর চিকিৎসা হবে না, বিষয়টি এমন নয়| কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গেলে যথারীতি চিকিৎসা করা হবে৷

ভাস্করবাবু জানিয়েছেন, গত দশ মাসে মোট ২৫৩১ জন রোগী কোভিডে সংক্রমিত হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছিলেন৷ তাঁদের ১৮৬ জন করোনায় আক্রাম্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন৷ তাঁদের সবাই কিন্তু করোনার জন্যই মারা যাননি৷ ডেথ অডিট বোর্ডের রিপোর্ট, করোনার জন্যই মৃত্যু হয়েছে ৭২ জনের৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর