৯ দিন পরও রিপোর্ট পায়নি কন্টেনমেন্টে আটক পরিবার
আবুল সাহিদ , শিলচর আসাম
প্রকাশিত: ৯ আগস্ট ২০২০ ১৮ ০৬ ১৫ আপডেট: ৯ আগস্ট ২০২০ ১৮ ০৬ ১৫
স্বাস্থ্য বিভাগের তুঘলকি কাণ্ডে বিপর্যস্ত সাধারণ মানুষ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এক ব্যক্তির মৃত্যু হওয়ার তিনদিন পর ১০৮ পরিষেবা থেকে ফোন করে বলা হলো, “আপনারা তৈরি হোন হাসপাতাল যেতে হবে।” উত্তরে মৃত ব্যক্তির ছেলে বললেন, “বাবা তিন দিন আগেই মারা গেছেন,” সঙ্গে সঙ্গেই ওপার থেকে ফোন কেটে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার কালাইন অঞ্চলের প্রাক্তন বন বিভাগের কর্মী শরিফ উদ্দিন বড়ভূঁইয়ার পরিবারের সঙ্গে। শ্বাসজনিত সমস্যা নিয়ে সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য এসে প্রাণ হারান শরিফ উদ্দিন বড়ভূঁইয়া। মৃত্যুর পর তার শেষকৃত্য কোভিড প্রটোকলে সম্পন্ন করলেও ১০ দিনের মাথায় এখনও তার নাম ডেথ অডিট বোর্ডের তালিকা প্রকাশ করা হয়নি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিবারের সদস্যরা চিঠি লিখে আবেদন জানালে আমরা কারণ তুলে ধরবো।
ছেলের বয়ান, “বাবাকে তারা চিকিৎসাই দেয়নি, তাদের ভূলে বাবার শরীরে করোনা সংক্রমণ হয়েছে, যার ফল আমাদের ভুগতে হচ্ছে। তার মৃত্যুর পরে আরও অনেকের মৃত্যু হয়েছে যাদের নাম গুয়াহাটির ডেথ অডিট বোর্ডের তালিকায় রাখা হয়েছে, অথচ আমার বাবার নাম সেখানে নেই। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উত্তর পাইনি। এতটা অব্যবস্থার কোনও দরকার ছিল কিনা আমরা জানি না, তবে বাবাকে অসুস্থ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াই ভুল হয়েছে।”
উল্লেখ্য, হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়ার অভিযোগে ডেথ অডিট বোর্ডের তালিকা নাম পাঠানো হয়নি বিলপারের যুবক সায়ন দাসের। একইদিনে কালাইন অঞ্চলের প্রাক্তন বন বিভাগের কর্মী শরিফ উদ্দিন বড় ভূঁইয়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন সকালে তার মৃত্যু হয়। পরে জানানো হয়, তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল এবং কোভিড প্রটোকল মেনে পরবর্তীতে তার জানাজা সম্পন্ন হয়। অথচ তার নামও ডেথ অডিট বোর্ডের তালিকায় রাখা হয়নি। এদিকে তার ঘর কনটেইনমেন্ট করে দেওয়া হয়েছে, পরিবারের সদস্যদের সোয়াব স্যাম্পল পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হলেও সেখানেই আটকে রয়েছেন।
ডেথ অডিট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, তারা ১ আগস্ট প্রয়োজনীয় তথ্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান একে বর্মন বলেন, “এই মৃত্যুর তথ্য আমাদের কাছে পাঠানো হয়েছিল, আমরা আমাদের মতামত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তুলে দিয়েছি। তারা সুবিধামতো সেটা প্রকাশ করবেন অথবা মৃত ব্যক্তির পরিবারকে জানাবেন, এতে আমাদের করণীয় কিছুই নেই।”
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, “যদি মৃত ব্যক্তির পরিবার আমাদের কাছে চিঠি লেখে এবং মৃত্যুর কারণ সহ কোভিড রিপোর্ট জানতে চায়, তবে আমরা তাদের কাছে সব তথ্য তুলে ধরবো।”
এবার কথা হচ্ছে অন্যান্য মৃত্যুর ঘটনায় অডিট বোর্ডের পক্ষ থেকে নাম প্রকাশ করা হচ্ছে। তাহলে কাছাড় জেলার কয়েকটি ঘটনায় নিয়ম বদলে যাচ্ছে কেন? পরিবারের সদস্যরা তাদের পরিজনের শেষকৃত্যে অংশ নিতে পারছেন না। পরবর্তীতে কোনও লিখিত নোটিশ ছাড়াই তাদের ঘর কনটেইনমেন্ট করে দেওয়া হচ্ছে। অথচ মৃত ব্যক্তির কোভিড ছিল কিনা সেটাও বলা হচ্ছে না এবং পরিষ্কারভাবে মৃত্যুর কারণ তুলে ধরা হচ্ছে না। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলেও প্রশাসন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অডিট বোর্ড নির্বিকারভাবে একে অন্যের ওপর দোষ চাপিয়ে দায়ভার সারছেন!
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
