ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের কর্মশালা বীরভূমের চন্দ্রপুরে

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯ ০৯ ০৯ ৫৫   আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০৯ ০৯ ৫৫

 

 

ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের উদ্যোগে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের ইসুবপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। 

ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের তরফ থেকে  বীরভূমের রাজনগর ও খয়রাশোল ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের জন্য শৌচালয় ও পানীয় জলের ব্যাবস্থা করা হয়েছে। চন্দ্রপুর অঞ্চলের ইসুবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মন্ডল জানান তাঁদের বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে শৌচালয়গুলি মেরামত করার পাশাপাশি হাত ধোয়ার জায়গা এবং পাণীয় জলের ব্যাবস্থা করা হয়েছে। 

সেই উপলক্ষে এই বিদ্যালয়ে সোপ ড্রাইভ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের সচেতন করা হয় অর্থাৎ পড়ুয়ারা কিভাবে নিজেদের পরিস্কার পরিচ্ছন্ন রাখবে সেই নিয়েই এই অনুষ্ঠানটি হয়। পড়ুয়ারা প্রত্যেকে একটি করে ৫ টাকা মূল্যের সাবান নিয়ে আসে ওয়াশ কর্ণারের সামগ্রী হিসেবে। ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের প্রতিনিধিরা এদিন বিদ্যালয়ে চাইল্ড কেবিনেট ফরমেশন, স্কুল ডেভেলপমেন্ট কমিটি গঠন ও তাদের কার্যকারীতা সমন্ধে একটি অনুষ্ঠান করেন। 

এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রপুর অঞ্চলের দায়িত্বে থাকা হাইজিন এডুকেটর সহেলী মিত্র, সুপারভাইজার প্রসেনজিৎ রায় চৌধুরী, ভলেন্টিয়ার উৎসব মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন রনিত সরকার, শুভজিৎ সাহা ও বিদ্যালয়ের শিক্ষকগণ ও ক্ষুদে পড়ুয়ারা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর