মালদা চাঁচোল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত ২
হক নাসরিন বানু
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯ ২০ ০৮ ৫০ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ২০ ০৮ ৫০
মালদার চাঁচোল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত ২
হক নাসরিন বানু, মালদা:
মালদা চাঁচোলে ডায়রিয়ার আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর অভিযোগ উঠলো।আক্রান্ত আরো বেশ কয়েকজন। সরকারী মতে এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত। ঘটনাটি ঘটেছে মালদা চাঁচোলের রাণীদিঘী গ্রাম এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।আক্রান্তদের মধ্যে কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মালতীপুর গ্রামীণ হাসপাতালে। অনেকে আবার বাড়িতে থেকেই হাতুড়েদের সাহায্য নিয়ে চিকিৎসা চালাচ্ছেন । ঘটনার খবর পেয়ে চাঁচোল মহাকুমাশাসক, এবং সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য দফতরের কর্তারা গ্রামে পৌছাতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। চাঁচোল ২ ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে রাণীদিঘী গ্রাম । ওই এলাকার একটি পুকুরের জল থেকে ডায়রিয়া ছড়িয়েছে বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক ভুঁইঞা (১৬) এবং দুলিয়া ভুঁইঞা (৫০) নামে দুই গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়েছে রাণীদিঘী গ্রামে ।গ্রামবাসীদের অভিযোগ পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামে একটি টিউবওয়েল। তাও বেশীরভাগ সময় খারাপ থাকে।ফলে বাধ্য হয়েই পুকুরের জল খেতে হয়। এছাড়া অন্য উপায় নেই। পঞ্চায়েত থেকে ব্লক আধিকারিকদের কাছে টিউবওয়েলের জন্য বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কিছুই করা হয় নি। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কোন চিকিৎসক থাকে না। ফলে অসুস্থ হলে পরিসেবা জোটে না। হাতুড়ে চিকিৎসকের ভরসাতে থাকতে হয়।গত সাতদিন ধরে গ্রামবাসীরা আক্রান্ত হচ্ছে। তবুও প্রশাসন থেকে স্বাস্থ্যকর্তাদের হুঁশ নেই। মঙ্গলবার সরকারী কর্তারা গ্রামে পরিদর্শনে গেলে বিক্ষোভ দেখান বাসিন্দারা। চাঁচোল মহাকুমা শাসক সব্যসাচী রায় জানান গ্রামে বেশ কিছু সমস্যা রয়েছে। পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত নেই। শৌচালয় নেই। দ্রুত এইগুলির ব্যবস্থা করা হচ্ছে। মেডিক্যাল টিমকে আক্রান্তের পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাণীদিঘী গ্রামে একটি পুকুর রয়েছে। সেই পুকুর সংলগ্ন এলাকায় প্রায় ৯০ টি পরিবারের বসবাস।যারা ওই পুকুরের জল ব্যবহার করেন। সেই জল থেকেই ডায়রিয়া ছড়িয়েছে। পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণেই জল দূষিত হয়ে গিয়েছে । পানীয় জলের অভাবে বাধ্য হয়ে মানুষকে পুকুরের এই দূষিত জল খেতে হচ্ছে বাধ্য হয়েই।আর তাই গ্রামের দুই জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে দাবী গ্রামবাসীদের। এলাকার হাতুড়েদের সাহায্য নিয়ে বাড়ি বাড়িতে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
