মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
হক নাসরিন বানু
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯ ১৯ ০৭ ০৭ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৯ ০৭ ০৭
মালদা কলেজের বসন্ত উৎসবে ছাত্র ছাত্রীদের সঙ্গে আবির , রঙ খেলে নাচে-গানে খোশমেজাজে সময় কাটালেন তৃণমূল সাংসদ মৌসম বেনাজির নুর।যদিও তিনি এবারের লোকসভা কেন্দ্রে তৃণমূল দলের প্রার্থী পদে দাঁড়িয়েছেন কিন্তু আজ কোন নির্বাচনের প্রচার নয়। বুধবার দিনটা পুরোপুরি মালদা কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দোল উৎসবে পালন করে অনেকটা সময় কাটালেন মৌসম নুর। তিনি বলেন, আমি শিক্ষা কেন্দ্রের রাজনীতি করতে আসি নি। কলেজের ছাত্র-ছাত্রীরা আমাকে বসন্ত উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওদের আমন্ত্রণ পেয়ে আমি এসেছি। এদিন দোল উৎসব পালনের সময় কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। একটা সময় আমিও এভাবে কলেজে বসন্ত উৎসব করেছি। বন্ধু-বান্ধবদের নিয়ে নাচ-গান এবং সংস্কৃতি চর্চাই মাতোয়ারা থাকতাম। এদিন আমাকে সেই বাল্যকালের কথা স্মরণ করিয়ে দিয়েছে।
বুধবার মালদা কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়। এই কলেজেই মঞ্চ করে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বসন্ত উৎসব । সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল সাংসদ মৌসুম নূরকে। মৌসম নুর আসতেই কলেজ পড়ুয়া নতুন ভোটাররা ঘিরে ধরেন সংসদকেকে। দুই গালে রঙ মাখিয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মৌসম নূরকে। ছাত্র-ছাত্রীদের এই বাঁধ ভাঙ্গা অভিনন্দনের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেন নি সাংসদ মৌসম বেনাজির নুর। একটা সময় কলেজের ছাত্রীদের সঙ্গে আবির মেখে হাতে হাত মিলিয়ে রবীন্দ্র সংগীতের তালে তালে নৃত্য করেন সাংসদ মৌসম বেনাজির নুর। এরপর মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন কলেজ পড়ুয়ারা। রঙিন সাজে সজ্জিত কলেজের ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যেই আবির, রঙ নিয়ে বসন্ত উৎসব পালন করেন।
এদিন সংসদ মৌসুম বেনাজির নূর বলেন, এবারে আমি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী হয়েছি। কিন্তু মালদা কলেজ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত । তাই আমি এখানে কোন রকম রাজনীতি এবং ভোট প্রচার করতে আসি নি। শুধু ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ পেয়ে বসন্ত উৎসবে সামিল হয়েছি। কোন রাজনৈতিক বার্তা আমি এই শিক্ষা কেন্দ্রে থেকে দিতে চাই না। বসন্ত উৎসবে শামিল হয়ে আনন্দ উপভোগ করেছি।মৌসুম বেনাজির নূর আরও বলেন, এদিনের উৎসবে আমার ছোটবেলার কলেজ লাইফের কথা মনে করিয়ে দিয়েছে। রাজনীতির বাইরে আমি সবার অনুরোধে এই উৎসবে শামিল হতে পেরেছি । এতে খুব ভালো লাগছে। পড়ুয়ারাও আমার সঙ্গে এদিন রং খেলেছে । তবে শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় দোল উৎসব পালন হবে । বিভিন্ন জায়গায় আমি বসন্ত উৎসবের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাব । এই দুই দিনের জন্য কোন রাজনৈতিক কর্মসূচি আমি রাখিনি।
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
