সিসিমপুরের নতুন সিজনে সোহা
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ০৫ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ০৫
সিসিমপুরের নতুন সিজনে অভিনয় করেছে সাংবাদিক সুহৃদ জাহাঙ্গীর কন্যা সারিয়া নুজহাত সোহা। গত সেপ্টেম্বরে এফডিসির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয় সিসিমপুরের ১১তম ও ১২তম সিজনের। এসব নতুন সিজনেই সোহা অভিনয় করেছে।
৭ বছর বয়সী সোহা নবাগতা হিসেবে বেশ ভালোভাবেই তার চরিত্রটি রূপায়ণ করে। তাকে শুটিং স্পটেই বাহবা দেয়া হয় নির্মাতা পক্ষ থেকে। এমন একটি ধারাবাহিকে অভিনয় করতে পেরে সোহাও বেজায় খুশি। আরো খুশি লাগছে তাকে টিভি পর্দায় দেখা যাবে ভেবে। তাই এখন প্রতিদিনই তার জিজ্ঞাসা তাকে কবে দেখানো হবে। তার যেন আর তর সইছে না। এরমধ্যে ক্লাসের সব বন্ধুদের বলে দিয়েছে তার অভিনয়ের কথা। তারাও প্রতিদিন তাকে জিজ্ঞেস করে কবে তাকে দেখা যাবে টিভির পর্দায়। এরমধ্যে সোহা তার আত্মীয়-স্বজনদেরও জানিয়েছে তার অভিনয়ের কথা। সবাই তার অভিনয় দেখার অপেক্ষা করছে।
সারিয়া নুজহাত সোহার বাবা সুহৃদ জাহাঙ্গীর একটি দৈনিক পত্রিকায় বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। তার মা রোকেয়া বেগম শুধুই গৃহিনী। সোহা এবার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বড় হয়ে তার ইচ্ছা ডাক্তার হয়ে মানুষের সেবা করার। পড়ালেখার পাশাপাশি তার অভিনয় করা ও ছবি আঁকার শখ।
প্রসঙ্গত, চলতি মাসেই সিসিমপুরের নতুন সিজনের পর্বগুলোর প্রচার শুরু হবে। সিসিমপুর বিটিভিতে শুক্র, শনি, মঙ্গল ও বৃহস্পতিবার এবং আরটিভিতে শুক্র, সোম ও বুধবার প্রচার হয়। সিসিমপুর বিশ্ব বিখ্যাত টেলিভিশন অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের বাংলাদেশি সংস্করণ যা শিশুদের জ্ঞান, সামাজিক ও মানসিক বিকাশের জন্য কাজ করছে। ২০০৫ সালে ইউএসএআইডির সহায়তায় বাংলাদেশে সিসিমপুরের যাত্রা শুরু হয়।
সিসেমি ওয়ার্কশপ এবং এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনের সহায়তায় তৈরি হচ্ছে অনুষ্ঠানটি।
এসজে/এফসি
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
