বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
মৃণাল বিশ্বাস
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩ ০১ ২৬ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩ ০১ ২৬
শনিবার বহরমপুর শহরের ঈশ্বর চন্দ্র ইন্সটিটিউটে অনুষ্ঠিত হল পন্ডিত অরুণ ভাদুড়ির স্মরণসভা। মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শহরের বিশিষ্ট তবলা শিল্পী নিত্য গোপাল সাহা । এরপর পুষ্পার্ঘ নিবেদন করলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুষ্পার্ঘের সাথে সাথে সমগ্র সভাকক্ষে ছড়িয়ে পড়ল শিশু শিল্পী রুপকথা দে এর সঙ্গীত মাধুর্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশেষ বিশেষ সাংস্কৃতিক সংস্থা ও শহরের বিশিষ্ট ব্যক্তি সকল।
ছন্দশ্রী আয়োজিত এই অনুষ্টান টি কে আলোকিত করেছিল ঝড়, মঙ্গলশোভা যাত্রা, মুর্শিদাবাদ মুর্শিদাবাদী, বাসভূমি,প্রাইস এবং আরও অনেক সংস্থার উজ্জ্বল উপস্থিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট তবলা বাদক নিত্য গোপাল সাহা, রমা প্রসাদ ভাস্কর, কবি আব্দুর রফিক খান, ছড়াকার ও কবি অলোক বিশ্বাস, ধনঞ্জয় দে, কুনাল কান্তি দে, প্রতিমা দে, তপতি দাস, তবলা শিল্পী বিকাশ মন্ডল, নিহার চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুগত সেন সন্তোষ মুখোপাধ্যায়, গৌতম সাহা এবং কুমার রতন ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্ব।
অনুষ্ঠান টিতে বিশিষ্ট মানুষজন স্মৃতি চারণ করলেন সাথে সাথে প্রাইসের শিল্পীরা পরিবেশন করলেন সঙ্গীত, তপতী দাস পাঠ করলেন শোক প্রস্থাব, সঙ্গীত শিল্পী শিউলি ভট্টাচার্য পাঠ করলেন পন্ডিত অরুণ ভাদুড়ির পুত্র শমীক ভাদুড়ির পাঠানো স্মৃতিকথা।
বিশিষ্ট শিক্ষাবিদ হরিশঙ্কর বাবুর বক্তব্যে ভেসে উঠল ভগবান গোলার এক গ্রাম ললিতপুরী থেকে আসা যুবক অরুণ কিভাবে কলেজের সোশাল এ গান করবার সুযোগ পেয়েছিলেন সেই কথা।
বাসভূমির অরুপ বাবুর বক্তব্যে পন্ডিত অরুণ ভাদুড়ির পদ্মশ্রী পাওয়ার কথা আলোচনা করেন।
ঝড় এর গৌতম বাবু জানান পন্ডিত অরুণ ভাদুড়ি বলতেন ” নিচের তলার সেই মানুষদের কথা নিয়ে গান লেখ যাদের কথা অন্যেরা বলে না”।
রমা প্রসাদ ভাস্করের বক্তব্যে তিনি জানান অরুণ ভাদুড়ি শুধু মাত্র একজন সঙ্গীত সাধক ছিলেন তাই নয় তিনি ছিলেন একাধারে ঔপোন্যাসিক, সাহিত্যিক ও কবি।দীর্ঘদিন পর ছন্দশ্রী পুনরায় আত্মপ্রকাশ করলো বহরমপুরের কৃতি সন্তান পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা আয়োজনের মাধ্যমে।
মূল আয়োজক বিশিষ্ট তবলা বাদক পার্থ দে ও সৌগত সাহা কথায় কথায় জানালেন যে ছন্দশ্রীর মাধ্যমে তাঁরা মূর্শীদাবাদে শাস্ত্রীয় সংগীতের এক নতুন বহমানতা আনতে চলেছেন।
সকলের স্মৃতিচারণ এর মধ্যে দিয়ে বেশ কয়েক ঘন্টা গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইন্সটিটিউট এ জীবন্ত হয়ে রইলেন সকলের শ্রদ্ধার ও পছন্দের মহান মানুষ পন্ডিত অরুণ ভাদুড়ি।
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
