টোকেন কেলেঙ্কারির পর তোলাবাজির অভিযোগ, বণিকসভার সম্পাদকের দিকে
হক নাসরিন বানু
প্রকাশিত: ৮ জুন ২০১৯ ২৩ ১১ ২৩ আপডেট: ৮ জুন ২০১৯ ২৩ ১১ ২৩
মালদা
টোকেন কেলেঙ্কারির পর এবার রেগুলেটেড মার্কেটে তোলাবাজির অভিযোগ উঠল বণিকসভার সম্পাদক জয়ন্ত কুন্ডুর বিরুদ্ধে। অভিযোগ জয়ন্ত কুন্ডু রেগুলেটেড মার্কেটের ফড়ে কমিশন এজেন্ট দের একাংশ এবং নিয়ন্ত্রিত বাজার সমিতির এক কর্মচারীকে হাতে করে ট্রাক পারকিং এর নামে কৃষক ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করছে। ছোট-বড় প্রতি ট্রাক পিছু ৪০ টাকা থেকে ৫০ টাকা করে নিচ্ছে। যা সরকারি খাতে জমা পড়ছে না। এই টাকার সরকারি কোনো হিসাব নাই। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে এই টাকার অংশীদারি কারা?পার্কিংয়ের টাকা দিতে অস্বীকার করলেও মিলছে মার্কেট ছাড়া করার হুমকি। ফলস্বরূপ এইসব ব্যবসায়ীদের মাঝে মাঝেই আরএমসি কর্তৃপক্ষর সহযোগিতায় জিসিপি দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে দোকানপাট।প্রসঙ্গত আরএমসি চত্বরের নতুন নতুন দোকান তৈরি করে ও অব্যবসায়ীদের মধ্যে চলছে বিলিবন্টন অথচ সরকারি নির্দেশ অমান্য করে বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিপণ্য ব্যবসায়ীদের। যারা সরকারি কৃষক স্বার্থ সংশ্লিষ্ট। মার্কেট ছাড়া তাদের দেওয়া হুমকি মিলছে মুহূর্ত মুহূর্ত। তাদের সাথে জড়িত রয়েছে কিছু স্থানীয় বাহুবলীরা। শুক্রবার এমনই অভিযোগ তুলেছে মালদা প্রগ্রেসিভ ভেজিটেবল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।তারা আরো অভিযোগ তুলে বলেন চেম্বারের সম্পাদক জয়ন্ত কুন্ডু ও তার একান্ত অনুগামীরা মার্কেট পার্কিং লট ফাকা করার নামে আমাদের পেটে মারার চেষ্টা করছে।২০১৬ সালের রাজ্য সরকার আমাদের পুর্নবাসনের নির্দেশ জারি করেছে। কিন্তু জয়ন্ত কুন্ডু মার্কেট কমিটিকে হাতে করে প্রশাসনকে কাজে লাগিয়ে পুর্নবাসনের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।এ নিয়ে আমরা একাধিকবার জেলা প্রশাসন থেকে শুরু করে রেগুলেটেড মার্কেট সমিতি এবং বণিক সভাকে চিঠি করেছি। কিন্তু আমাদের প্রতি কোন ভ্রুক্ষেপ নেই।আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলনের পথে যাচ্ছি। মালদা প্রগ্রেসিভ ভেজিটেবল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুণ ঘোষ বলেন, আমরা আগে মালদা রথবাড়ি বাজারে ব্যবসা করতাম। সেখান থেকে আমাদের তুলে আনা হয় রেগুলেটেড মার্কেটে ব্যবসা করার জন্য।রেগুলেটেড মার্কেট সমিতি ও চেম্বার অফ কমার্স আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রেগুলেটেড মার্কেটে আসলে পূর্ণবাসন করে দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আলুর ফাঁড়ে থেকে শুরু করে বিভিন্ন ও অব্যবসায়ীদের বড় বড় ঘর দিয়েদিল অথচ আমাদের জন্য কিছুকরলোনা। আমরা ডেপুটেশন দিয়েছিলাম চেম্বার এবং জেলাশাসককে। চিঠি দিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।২০১৬ সালের সেই চিঠির জবাবে রাজ্য সরকার আমাদের পুর্নবাসনের নির্দেশ দেয় সমিতিকে। কিন্তু টালবাহানা করতে থাকে মালদা বণিক সভা। মার্চেন্টের সম্পাদক জয়ন্ত কুন্ডু কমিশন এজেন্ট দের একাংশ ও আর এম সি কর্মচারীকে হাতে করে আমাদের এখান থেকে উচ্ছেদ করতে চাইছেন। আমাদের পার্কিং জোন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু এতে সরকারের কি লাভ? পার্কিং লটের টাকা খাচ্ছে বাজার সমিতির লোকজন এবং চেম্বারে সম্পাদক জয়ন্ত কুন্ডু। এখানে মস্তানী রাজ কায়েম করেছে জয়ন্ত কুন্ডু। আমাদের পূর্ণবাসনের জন্য আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছি। একই বক্তব্য সংগঠনটির সভাপতি ধনঞ্জয় মন্ডলের।এদিকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডুর। তার বক্তব্য যা বলার চেম্বারে সভাই বলবো। এই অভিযোগের ভিত্তিতে আবার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে মালদা জেলা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
