ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জলদাপাড়াতে বন্ধ হল হাতি সাফারি, জলদাপাড়ায় ৫ গন্ডারের মৃত্যু

শোভন মজুমদার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২ ১০ ৩৩   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২ ১০ ৩৩

জলদাপাড়াতে বন্ধ রাখা হল হাতি সাফারি । জলদাপাড়া জাতীয় উদ‍্যানের পরপর তিনদিনে পাঁচটি গণ্ডারের মৃত্যুর এবার প্রভাব পড়লো জলদাপাড়া পর্যটন ব‍্যবসায়। জলদাপাড়া বনদপ্তরের পক্ষ থেকে শনিবার  এক নোটিশের মাধ‍্যমে জানিয়ে দেওয়া হল  আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬  ফেব্রুয়ারি ওবধি জলদাপাড়াতে হাতি সাফারি বন্ধ থাকবে জলদাপাড়া জাতীয় উদ‍্যান কতৃপক্ষের এই সিদ্ধান্তে হতাশ জলদাপাড়াতে ঘুরতে আসা পর্যটকরা ও পর্যটন ব‍্যবসা সাথে যুক্ত ব‍্যবসায়ীরা। হাতি সাফারি জন‍্য দেশ বিদেশে বিখ‍্যাত জলদাপাড়া জাতীয় উদ‍্যান। সারাবছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জলদাপাড়াতে পর্যটকদের আগমন ঘটে আর জলদাপাড়াতে পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে হাতি সাফারি । হাতির পিঠে করে জলদাপাড়া জাতীয় উদ‍্যানে বিভিন্ন এলাকা ঘুরতে প্রচুর পর্যটকদের আগমন হয় জলদাপাড়াতে । আর আজ হঠাৎ জলদাপাড়া জাতীয় উদ‍্যান কতৃপক্ষের এই সিদ্ধান্তে বেজায় নারাজ পর্যটক ব‍্যবসা সাথে জড়িত ব‍্যবসায়ীরা । মাদারিহাট লজ ওনার্স আ্যসোসিয়েশনের সভাপতি জহরলাল সাহা জানান জলদাপাড়া জাতীয় উদ‍্যান যে আচমকা চারদিনের জন‍্য হাতি সাফারি করা বন্ধ রেখেছে এর সরাসরি প্রভাব পড়বে আমাদের পর্যটন শিল্পে । তিনি জানান মাঝে পর্যটক জলদাপাড়াতে ছিলনা কিন্ত এখন কিছু পর্যটক আসছে । আর এখন আচমকা হঠাৎ যদি হাতি সাফারি বন্ধ করে দেয় তাহলে তো প্রভাব পড়বে পর্যটন ব‍্যবসায় কেননা দূর দূরান্ত থেকে পর্যটকরা জলদাপাড়াতে আসে হাতি সাফারি করবে বলে  তার হতাশ হবে । এবং এতে ক্ষতিগ্রস্ত হবে পর্যটন ব‍্যবসায়ীরা কেননা হাতি সাফারি করার উদ্দেশ্যে পর্যটকরা জলদাপাড়াতে আসে ঘুরতে হাতি সাফারি না থাকলে পর্যটকরা থাকবেনা ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর