গল টেস্ট এখন ইংলিশদের হাতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৭ আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৭
দ্বিতীয় দিন শেষেই গল টেস্ট০ নিজেদের নাগালে নিয়ে নিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলংকাকে মাত্র ২০৩ রানে অলআউট করে দিনশেষে তাদের লিড ১৭৭ রানের।
আজ সকালে ৮ উইকেটে ৩২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন ফোকস ও জ্যাক লিচ। গতকাল ৮৭ রানে অপরাজিত থাকা ফোকস আজ তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ম্যাট প্রায়রের পর দ্বিতীয় এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি।
আর তার শতকের কারণেই হয়তো স্কোরবোর্ডে ৩৪২ রান জমা করতে পেরেছে ইংল্যান্ড। কেননা টসে জিতে গতকাল ব্যাটিংয়ে নেমে শুরুতেই বেশ বিপদে পড়ে ইংল্যান্ড দল। তবে শ্রীলংকার এই স্পিনি উইকেটে বেশ দেখে-শুনে খেলতে থাকেন ফোকস।তুলে নেন শতক। আর আজকে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা মাত্র ২১ রান যোগ করতেই হারায় শেষ ২ উইকেট।
গলের উইকেট সাধারণত একটু ব্যাটিং সহায়কই হয়। তবে এই টেস্টে যেনো তার বিপরীতই হচ্ছে। ইংলিশ স্পিনারদের স্পিন ঘূর্ণিতে শ্রীলংকা নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। অলরাউন্ডার মইন আলী একাই ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন শ্রীলংকান ব্যাটিং লাইনআপ। তবে শুরুটা করে যান ইংলিশ পেসাররাই। প্রথম ওভারেই জিমি অ্যান্ডারসনকে উইকেট দিয়ে আসেন লংকান ওপেনার দিমুথ করুণারত্নে। মাত্র ৪ রান করেই বিদায় নেন তিনি। কৌশল সিলভাও ফিরে যান দ্রুত। ১ রান করে স্যাম কুরানের বলে লিগ বিফরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লংকানরা। সর্বোচ্চ ৫২ রান আসে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে। মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে যখন থরথর করে কাঁপছিল লংকানরা ঠিক তখনই দলের হাল ধরেন সাবেক এ অধিনায়ক। দলকে টেনে তোলার চেষ্টা করেন বর্তমান টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমালকে সাথে নিয়ে। সেই জুটি অবশ্য বেশি দূর যেতে দেননি আদিল রশিদ।৩৩ রান করে তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত যান দীনেশ চান্দিমালও। এরপর বেশিক্ষণ টেকেননি ম্যাথুজও। মইন আলীর ঘূর্ণিতে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দেন জেনিংসের হাতে।
লোয়ার অর্ডারেও কেউ তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংলিশ বোলিং লাইনআপের বিরুদ্ধে। তাই মাত্র ২০৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে আরও ৩৬ রান যোগ করেছেন দুই ইংলিশ ওপেনার। আগামীকাল ১৭৭ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন অপরাজিত দুই ইংলিশ ওপেনার ররি বার্নস (১১)* ও কেটন জেনিংস (২৬)*।
এসএইচএস
- দুর্যোগের দিনে মানবতার হাত, বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদান রাজ মল্লিকের
- সামশেরগঞ্জ পুলিশের জোড়া অভিযান! ৩৩২ বোতল ফেনসিডিল ও ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই
- এনকাউন্টার কি অপরাধ দমনের সমাধান?
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
