ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অন্য রোগের সাথে কোভিড যুক্ত হওয়ায় ৬ জনের মৃত্যু কাছাড়ে

দিদারুল ইসলাম, আসাম

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০ ২২ ১০ ২৮   আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২২ ১০ ২৮

৭ সেপ্টেম্বরঃ শিলচর মেডিক্যাল কলেজে সোমবার মোট ৭ জন কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে কাছাড় জেলার ৬ জন। করিমগঞ্জের ১ জন। ডেথ অডিট বোর্ড একমাত্র করিমগঞ্জের ভূপেন্দ্রমোহন দাসকেই কোভিডে মারা গিয়েছেন বলে ঘোষণা করেছে। সুতারকান্দির ৮০ বছর বয়সী ভূপেন্দ্রবাবুকে গত ৩ সেপ্টেম্বর শিলচর মেডিক্যাল কলেজে আনা হয়েছিল। মারা যান সোমবার সকাল সাড়ে ৯টায়।

শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, কাছাড় জেলার ৬জনের করোনা হয়েছিল বটে, কিন্তু তাঁরা অন্যান্য রোগেও ভুগছিলেন।  তাঁরা হলেনঃ

এক. অসীম দত্ত, ৬৩ বছর, লিংক রোড। তিনি কিডনি, ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। শনিবার ৪টা ২৭ মিনিটে ভর্তি হয়েছিলেন। প্রাণ হারান সোমবার সকাল ৭টা ১২ মিনিটে।দুই. চিত্তরঞ্জন সূত্রধর, ৮০ বছর, মেহেরপুর। রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ভর্তি হন। মারা যান সোমবার ৬টা ৫ মিনিটে।

তিন. হোসেন আহমদ লস্কর, ৪৪ বছর, খাকরারপার। তিনি প্রথমে গ্রিন হিলসে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সন্ধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে মেডিক্যালে পাঠানো হয়েছিল। রাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

চার. কুলেন্দ্রকুমার রায়, ৬৫ বছর, শ্রীকোণা। ভর্তি হয়েছিলেন রবিবার দুপুর ১২টা ৪৭ মিনিটে, প্রয়াত সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে।

পাঁচ. মুন্না মালাকার, ৩৩ বছর, কাটিগড়া। এই মহিলাকে ২৮ আগস্ট শিলচর মেডিক্যালে আনা হয়। তিনি মূলত এনকেফেলাইটিসে ভুগছিলেন।

ছয়. নরেশ রায়, ৭০ বছর, উধারবন্দ। ৩১ আগস্ট মেডিক্যালে ভর্তি হয়েছিলেন। মারা গেলেন সোমবার সকাল সাড়ে ৯টায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর