ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সামশেরগঞ্জ পুলিশের জোড়া অভিযান! ৩৩২ বোতল ফেনসিডিল ও ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই

সফিকুল ইসলাম

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ১০ ১০ ৩৫   আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১০ ১০ ৩৫

সামশেরগঞ্জ: মাদকবিরোধী অভিযানে একই দিনে পরপর দুটি বড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ৩৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল এবং ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। দুটি ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরপর এই সাফল্যে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে।

বৃহস্পতিবার সামশেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা অভিযানের বিস্তারিত তথ্য জানান জঙ্গিপুর পুলিশ জেলার জোনাল অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং সামশেরগঞ্জ থানার আইসি কুনালকান্তি দাস। বুধবার নতুন জালাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় লুৎফল শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি ধুলিয়ান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাতিছিত্রা মোড় এলাকায়।

অন্যদিকে, বুধবার রাতেই সামশেরগঞ্জের পাকুড় রোডে বেল্লাল ভবনের সামনে ঘোড়ামারা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে প্রায় ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানান জঙ্গিপুর জোনাল এডিশনাল এসপি সজল কান্তি বিশ্বাস। এই ঘটনায় জামিরুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ডাকবাংলার দিক থেকে সামশেরগঞ্জের সাকারঘাট এলাকায় হেরোইন নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

দুটি ঘটনায় উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত লুৎফল শেখ ও জামিরুল শেখ—দুজনকেই বৃহস্পতিবার আদালতে পেশ করে সামশেরগঞ্জ থানার পুলিশ।

এদিকে, একই দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও হেরোইন উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেফতারের ঘটনাকে সামশেরগঞ্জ পুলিশের উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছেন বিজেপি নেতা মিলন ঘোষ। তাঁর বক্তব্য, সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ভালো কাজ করছে।

মাদকবিরোধী অভিযানে সামশেরগঞ্জ পুলিশের এই জোড়া সাফল্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর