শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৬ ০৪ ০০ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৬ ০৪ ০০
কুমিল্লার মেয়ে শাকিলা সরকার। তিন ভাইবোনের মধ্যে শাকিলা বড়। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বড় হয়েছেন শাকিলা। তিনি বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শাকিলা সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন।
এ প্রসঙ্গে শাকিলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিন সামাজিক বনায়নের জন্য ঘুরতে গেলাম। সালমানপুরে আগে থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রজন্ম শিশু পাঠশালা’ ছিল। সেখানে ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ নামক সংগঠন কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা করানো হতো। যারা স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েও টাকার অভাবে বা বাবা-মার অজ্ঞতার কারণে পড়ার বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে পারে না এমন শিশুদের নিয়েই এই পাঠশালা। আমি এর যুক্ত হই এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি।’
প্রজন্ম শিশু পাঠশালায় শিশুদের ক্লাস করানো হয় বিকেল বেলা যখন সবার নিজ নিজ স্কুল ছুটি হয়। শিশুরা যাতে ঝরে না যায় এবং প্রতিদিনের পড়া যেন প্রতিদিন শিখে ভালো ফল করতে পারে সেটাই লক্ষ্য এই পাঠশালার।
সুবিধাবঞ্চিত অথচ অত্যন্ত মেধাবী শিশুদের মধ্যে নিজেকে খুঁজে পান শাকিলা। তাই তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন তিনি। ছোটবেলায় শাকিলা নিজের কষ্টকে খুব কাছে থেকে দেখতে পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন না পাওয়ার বেদনা। তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন কৃষক। সামান্য জমি চাষ করে যা উৎপাদন হতো তা দিয়েই কোনোমতে সংসার চালাতেন। বাবার কাছে চাওয়ামাত্র অনেক কিছু পাইনি, খাতা-কলম এমনকি পরীক্ষার ফি, তারপরও বাবা-মার অনুপ্রেরণায় আজ এতদূর এসেছি।’
শিশুরা ঠিকঠাক পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিনা খোঁজ নিতে শাকিলা শিশুদের বাড়ি যান। শাকিলা জানান, পাঠশালায় প্রায় রেজিস্টার্ড ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। অনেকে এখান থেকে ভালো ফল করে বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ছে। তিনি বলেন, ‘প্রতিদিনই ক্লাস নেই। ওদেরও অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক শিশু পড়াশোনা করতে চাইলেও বাবা-মা আগ্রহী হন না। টাকা পয়সার সমস্যা তো আছেই। ফলে কেউ একদিন অনুপস্থিত থাকলে নিজে খোঁজ নেই। বাবা-মাকে বোঝানোর চেষ্টা করি।’
নিজে শিক্ষার্থী হয়েও শিশুদের পড়াশোনার খরচ কীভাবে চালিয়ে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতিটা নতুন ব্যাচ আসার পর শিশুদের জন্যে মোটামুটি যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের কাছে যাই। সেই টাকা দিয়ে খাতা, কলমসহ প্রয়োজনীয় উপকরণ কিনি।’ শাকিলা সরকার ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ সংগঠন কর্তৃক আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন-২০১৬’ তে সেরা সংগঠক হিসেবে পরিকল্পনামন্ত্রীর হাত থেকে চে গুয়েভারা ইয়ুথ অ্যাওয়ার্ড পদক পেয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের ‘জাতীয় যুব সংসদ’ নামে একটি সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন।
//রাইজিংবিডি//
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
