ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসী

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯ ২৩ ১১ ২৭   আপডেট: ৩১ মার্চ ২০১৯ ২৩ ১১ ২৭

গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন পুরাতন মালদার মুচিয়া অঞ্চল নেমুয়া কামাত এলাকার গ্রামবাসীরা।

রাস্তা নেই, বিদ্যুৎ নেই, এমনকি পানীয় জলও নেই৷ দীর্ঘদিনের চাহিদা না পূরণ হওয়ায় এর বিরুদ্ধে এবার গর্জে উঠেছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চল নেমুয়া কামাত গ্রামবাসীরা৷ উন্নয়নের দাবিতে এবার ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন গ্রামবাসীরা৷ গ্রামের অনুন্নয়নের কথা স্বীকার করলেও ভোট বয়কটের কথা তাঁর জানা নেই বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। রবিবার গ্রামের বাসিন্দা যোগেন মার্ডি বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা৷ ভোটের আগে সবাই বলে যায়, ভোটের পর সব সমস্যা মিটে যাবে৷ কিন্তু সমস্যা আজও মেটেনি৷ তাই ঠিক করেছি এবার আর ভোট দেব না৷ মাসখানেক আগে আগুনে আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল৷ পঞ্চায়েতের লোকজন বলে গিয়েছিল, সরকারি সাহায্য করা হবে৷ কিন্তু ৪-৫ বার পঞ্চায়েতে ঘুরেও কোনও কাজ হয়নি৷ সব মিলিয়ে এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি৷ একই কথা গ্রামের বাসিন্দা নুঙ্গিয়া হেমরমের৷ তিনিও বলেন, প্রায় ২৫ বছর ধরে গ্রামের অবস্থা একই আছে৷ পানীয় জল আনতে ২ কিমি দূরে যেতে হয়৷ আর কষ্ট সহ্য করতে পারা যাচ্ছে না৷ তাই এবার আর ভোট দেব না কেউ৷ সেকথা আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি৷ গ্রামের মোড়ল নিমাই হেমরমও বলেন, এত বছর ধরে ভোট দিচ্ছি৷ কিন্তু গ্রামের সমস্যা মিটছে না৷ জল আনতে মেয়েদের রেল লাইন পেরিয়ে বিলে যেতে হচ্ছে৷ গ্রামে রাস্তা, বিদ্যুতও নেই৷ তাই এসবের বিহিত না হলে এবার আর ভোট নয়৷ 

 অনুন্নয়নের প্রতিবাদে এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেমুয়া কামাত গ্রামের প্রায় ৩০০ ভোটার৷ মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শুভলক্ষ্মী গাইন বলেন, ওই গ্রামে অনেক সমস্যা রয়েছে৷ নিজেদের সমস্যা নিয়ে গ্রামবাসীরা সম্প্রতি আমার বাড়িও ঘেরাও করেছিলেন৷ কিন্তু তাঁদের ভোট বয়কটের সিদ্ধান্ত আমার জানা নেই৷ তাঁরা যাতে ভোট দেন তার জন্য আমি গ্রামবাসীদের বোঝাব৷

Puspaprovat Patrika