ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মোঃ ইজাজ আহামেদ-Md Ejaj Ahamed

মোঃ ইজাজ আহামেদ-এর কবিতা `জীবন`

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১ ০৯ ০৯ ৪২   আপডেট: ১২ এপ্রিল ২০২১ ০৯ ০৯ ৪২

জীবন
মোঃ ইজাজ আহামেদ

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

 

জীবনটা এক যাত্রা পথ;
সেই যাত্রায় চলতে গিয়ে
কখনো পাওয়া যায় মসৃণ পথ,
কখনও  এবড়োখেবড়ো পথ,
কখনও দুর্গম গিরি পথ;
মসৃন পথে তো একটি বাচ্চা ছেলেও নির্বিঘ্নে হাঁটতে পারে;
হাঁটতে হবে, পার হতে হবে 
সেই দুর্গম অসমতল গিরিপথ,
কখনও উষ্ণ মরুপথ,
তবেই তুমি হতে পারলে বড়ো মানুষ,
নইলে তো হয়ে রইলে ছেলে মানুষ।
মানুষের বাইরে আজ কৃত্রিমতা বিরাজ করছে;
অন্তরে জয় করার প্রচেষ্টা স্রিয়মান হয়ে যাচ্ছে;
অবসাদের চোখের জলে বিবেক ঝাপসা হয়ে আসছে;
তাইতো কৃত্রিমতার হাসি ঠোঁটের কোণে নিয়ে
আত্মহত্যার জগতে পাড়ি দিচ্ছে 
অকালে অগণিত মানুষ;
কৃত্রিমতার কাছে হেরে যাচ্ছে মানুষ।
হাসি -কান্না, সুখ -দুঃখ, খুশি - অবসাদ, টেনশন-
এগুলো নিয়েই তো জীবন;
নেগেটিভ অনুভূতি, নেগেটিভ চিন্তা জয় করতে হবে;
নেগেটিভ অনুভূতিগুলো আছে
 বলেই পজিটিভগুলোর মূল্য রয়েছে।
এই বোধগুলো মানুষের স্মৃতিপট থেকে 
 বিস্মৃতি হয়ে যাচ্ছে যেন ধীরে ধীরে।

Puspaprovat Patrika