ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

হক জাফর ইমাম

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯ ০৭ ০৫   আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯ ০৭ ০৫

 মালদা:

বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা বৈষ্ণবনগর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের।
মৃত যুবকের নাম আব্দুল রহিম(২৪)। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃতের বাবা রইসউদ্দিন মিয়াঁ জানান, রাত্রিবেলা ছেলে ও তার দুই বন্ধু মোটর বাইকে করে কালিয়াচক থেকে বাড়ি ফিরছিল। সেই সময় বাড়ি থেকে কিছুটা দূরে জোড়াবাগান এলাকায় তাদের বাইক থামায় সহিদুল শেখ ওরফে ছোট পাক্কার। এরপর সে আব্দুলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দুই বন্ধু পালিয়ে গেলেও আব্দুল রহিমের বুকে ও পায়ে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা রক্তাক্ত আব্দুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বা ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর