পুলিস বস্তাভর্তি খুচরো পয়সা গুনে নাজেহাল
শঙ্কর গুপ্তা
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯ ২৩ ১১ ০২ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ২৩ ১১ ০২
উত্তর দিনাজপুর
ফ্যাসাদে রায়গঞ্জ থানার পুলিস চুরি যাওয়া খুচরো পয়সা উদ্ধার করে। নাজেহাল হলেন থানার পুলিস কর্মীরা বস্তাভর্তি খুচরো পয়সা গুনতে । অবশেষে সব কয়েন গুছিয়ে মিলল ৬৫৮৬ টাকা। সম্প্রতি রায়গঞ্জের শীতগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভল্ট কেটে দুষ্কৃতীরা টাকাপয়সা চুরি করে নিয়ে যায়। তদন্তে নেমে পুলিস একজন ধরে এবং তার হেফাজত থেকে একবস্তা খুচরো পয়সা উদ্ধার হয়। এক, দুই এবং পাঁচ টাকার কয়েন ওই বস্তায় ছিল। এত পরিমান খুচরো গুনতে গিয়ে সোমবার রায়গঞ্জ থানার পুলিসকে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়। যদিও খোয়া যাওয়া টাকা পুলিস এখনও উদ্ধার করতে পারেনি।
উত্তর দিনাজপুর পুলিস সুপার সুমিত কুমার বলেন, শীতগ্রামে একটি সমবায় সমিতির অফিসে চুরির ঘটনায় আমরা একজনকে ধরেছি। পানিশালার একটি মাঠ থেকে খুচরো পয়সা উদ্ধার হয়েছে। ওই ঘটনায় যুক্ত অন্যান্যদের খোঁজ চলছে।
চলতি মাসের ৪ তারিখ রায়গঞ্জের শীতগ্রামের একটি কৃষি সমবায়ের ভল্ট গ্যাস কাটার দিয়ে কেটে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা চুরি হয়েছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহীগ্রাম থেকে পুলিসের তদন্তকারী দল এক বাসিন্দাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ইয়াসমিন আলি। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পাঠিয়ে পুলিস তাকে ১২ দিনের জন্য হেফাজতে নেয়। ধৃতকে এরপর টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। তাকে জেরা করেই পুলিস জানতে পারে ওই গ্রামের একটি মাঠে বস্তাভর্তি করে খুচরো পয়সা রাখা হয়েছে। রবিবার রাতে পুলিস পানিশালায় যায় এবং সেখান থেকে বস্তাভর্তি ওই খুচরো পয়সা উদ্ধার করে। ভল্ট কেটে টাকা চুরি করার পরে ওই জায়গাতে বসেই দুষ্কৃতীরা টাকা গুনেছিল বলে তদন্তকারী পুলিস অফিসাররা মনে করছেন। চুরি করা টাকা মধ্যে নোটগুলি নিয়ে গেলেও খুচরো পয়সা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে ভেবেই তারা কয়েন বোঝাই বস্তাটি সেখানে রেখে পালিয়ে যায়।
এদিকে, সোমবার রাতে পানিশালা এলাকার মাঠ থেকে বস্তা বোঝাই খুচরো পয়সা উদ্ধার করার পর তা রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার কয়েকজন পুলিস কর্মীকে ওই কয়েন গুনতে লাগানো হয়। তাঁরা একবস্তা খুচরো পয়সা গুনতে গিয়ে হিমশিম খান। কার্যত নাকাল হন। শেষপর্যন্ত সেই কয়েন গোনার কাজ শেষ করা হয়। পুলিস এই ঘটনায় অন্যান্য জড়িতদের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে।
শীতগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভল্টটি গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছিল। তদন্তে নেমে পুলিস বুঝতে পারে ওই ঘটনার পিছনে বড়সড় পরিকল্পনা ছিল। যে পদ্ধতিতে গ্যাস কাটার দিয়ে ভল্ট কাটা হয়েছে তা পুরো পাকা হাতের কাজ ছিল। ওই জায়গায় যে টাকা রাখা হয় তা দুষ্কৃতীরা আগে থেকে খোঁজখবর নিয়ে অভিযানে গিয়েছিল। তদন্তকারী অফিসারদের দাবি, ওই অপারেশনটি চালানোর জন্য দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছিল। অফিসারদের দাবি, ওই ঘটনায় জড়িতরা বিহার, ঝাড়খণ্ড থেকে এসেছিল। এক্ষেত্রে ধৃত ইয়াসমিন আলি স্থানীয় তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করেছিল বলেই পুলিসের তদন্তে উঠে এসেছে।
প্রসঙ্গত, রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কিছুদিন আগে ভল্ট কেটে টাকা চুরির চেষ্টা হয়েছিল। সেক্ষেত্রেও দুষ্কৃতীরা ব্যাঙ্কের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে গ্যাস কাটার দিয়ে ভল্ট কাটার চেষ্টা করেছিল। যদিও ওই ঘটনায় ব্যাঙ্কের কোনও টাকা খোয়া যায়নি। ওই দুষ্কৃতী দলটি এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে তদন্তকারী অফিসারদের অনুমান।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
