ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নির্বাচনকে সামনে রেখে ঋণ বিতরণ বাড়ছে

কালাম আজাদ

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ২৩   আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ২৩

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঋণ বিতরণের পরিমাণ বাড়ছে। এক্ষেত্রে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরেও বেসরকারি খাতে বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। সার্বিকভাবে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে এনে আগামী মার্চভিত্তিতে ব্যাংকগুলোকে এডিআর (অ্যাডভান্স-ডিপোজিট রেশিও) মানার কথা থাকলেও ঋণ কমছে না। তবে বেসরকারি খাতে ঋণ কমে গেলে তা বিনিয়োগ এবং কর্মসংস্থানে প্রভাব ফেলে বলেই জানালেন বিশেষজ্ঞরা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ জাগরণকে বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হঠাৎ করে কমে যাওয়া খারাপ। ঋণ প্রবৃদ্ধি ভালো থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ প্রান্তিকে এডিআর সীমা অতিক্রম করে বেশ কয়েকটি ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে চিঠিও দেয়া হয়। একইসঙ্গে ব্যাংকগুলোকে ডিসেম্বরভিত্তিতে এডিআর সীমার মধ্যে তাদের ঋণ নিয়ে আসার জন্য বলা হয়। পরে এ সময় বাড়িয়ে করা হয় আগামী বছর মার্চ পর্যন্ত।

উল্লেখ করা যেতে পারে, প্রচলিত ধারার ব্যাংকগুলোর এডিআর সীমা ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং শরীয়াহ্্ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর এ সীমা ৮৯ শতাংশ। অর্থাৎ প্রচলিত ধারার একটি ব্যাংক ১শ টাকা আমানত গ্রহণ করলে সেটি ৮৩ টাকা ৫০ পয়সা ঋণ ও অগ্রিম হিসেবে বিতরণ করতে পারবে; আর ইসলামী ব্যাংকগুলো ১শ টাকার মধ্যে বিতরণ করতে পারবে ৮৯ টাকা।  

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে দেখা গেছে, আগস্ট মাসে ব্যাংকগুলো বেসরকারি খাতে বিতরণ করেছে ৯ লাখ ১০ হাজার ১৬৬ কোটি টাকা। পরের মাসে ঋণ বিতরণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১৮ হাজার ৭৪৫ কোটি টাকায়। এতে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে ৮ হাজার ৫৭৯ কোটি টাকা।

কেএ/এফসি/এমটিআই

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর