ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চোরাই কাঠ উদ্ধারে গিয়ে হামলার শিকার বিট অফিসার

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ২১ জুন ২০২০ ১২ ১২ ৪২   আপডেট: ২১ জুন ২০২০ ১২ ১২ ৪২

চোরাই কাঠ উদ্ধারে গিয়ে হামলার শিকার বিট অফিসার ও তিন বনকর্মী। 
সংবাদদাতা,মালবাজার,১৯জুন। বন থেকে চুরি হচ্ছে বনের গাছ ও কাঠ। সেই কাঠ রক্ষায় বন কর্মীরা তৎপর। মাঝেমধ্যে অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করে। এই রকম ভাবে বৃহস্পতিবার রাতে চোরাই কাঠ উদ্ধারে গিয়ে চোরদের হামলার শিকার হলেন এক বিট অফিসার ও ৩ বনকর্মী। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার মাকড়াপাড়ায়। 
বনদপ্তর সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের খড়িয়ারবন্দর বিটের বিট অফিসার মনুয়ার হোসেন গোপন সুত্রে খবর পান যে মাকড়াপাড়া এলাকায় কিছু লোক চোরাই কাঠ পাচার করছে। খবর পেয়ে ৩ বনকর্মীকে সাথে নিয়ে অভিযান চালান। বনকর্মীদের অভিযানে চোরেরা সেগুন কাঠ সমেত একটি ভ্যান ফেলে পালিয়ে যায়। বন কর্মীরা সেই কাঠ ও ভ্যান উদ্ধার করতে গেলে চোরের দল তাদের উপর হামলা চালায়। কিন্তু, বনকর্মীরা পিছু না হটে কাঠ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনার পর শুক্রবার সকালে বিট অফিসার ও বনকর্মীদের মঙ্গলবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। 
চালসা রেঞ্জের রেঞ্জার পল্লব মুখার্জি জানান, ওদের চিহ্নিত করে ওদের নামে থানায় অভিযোগ করা হবে। এজাতীয় অভিযান চলবে। এনিয়ে নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, একাজের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।                                                                                  
    

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর