গল্প - ঝিলাম রাজের কথা
খগেন্দ্রনাথ অধিকারী (প্রাক্তন অধ্যক্ষ)
প্রকাশিত: ১০ মে ২০২৪ ০৯ ০৯ ২২ আপডেট: ১০ মে ২০২৪ ০৯ ০৯ ২২
ঝিলাম রাজের কথা
খগেন্দ্রনাথ অধিকারী (প্রাক্তন অধ্যক্ষ)
দু'দলের ফুটবল ম্যাচ শেষ। মিতালী সংঘ জিতেছে ২-১ গোলে ভ্রাতৃসংঘকে হারিয়ে। খেলার শেষে বিজয়ীদের তাঁবুতে গিয়ে বিজিতরা শুভেচ্ছা জানিয়ে আসছে। কিন্তু গোলকিপার মনোজ গেলো না। সে চুপ চাপ ভ্রাতৃসংঘের তাঁবুর এককোণে বসে আছে। ওদের দলের এক খেলোয়াড় ইমরান ওকে ডেকে বলল--
এই ভাই চল। সবাই যাচ্ছে ওদেরকে কনগ্রাচুলেট করতে; তুই না গেলে ভাববে হিংসেয় বা পরাজয়ের জ্বালায় তুই যাচ্ছিস নে। একটা ভুল বার্তা যাবে তোর সম্পর্কে।
--দ্যাখ ভাই ইম্যু! তুই যে কথাটা বলেছিস, সেটা উড়িয়ে দেবার নয় একেবারে। তবে কথা কি জানিস ভাই, ছোটবেলা থেকে আমি একটা মূল্যবোধ নিয়ে বড় হয়ে উঠেছি; তার সঙ্গে আপোষ করতে পারবো না। তাই Sorry ভাই। আমি যাবো না।
--কিসের আপোষ মনোজ?
--তাহলে ভাই বলি শোন। আমি গরীব ঘরের ছেলে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সুযোগ পাইনি। গ্রামের পাঠশালায় পড়েছি। আব্দুল ছাত্তার ওস্তাদজী বলে এক হত দরিদ্র শীর্ণকায় দীর্ঘদেহী বৃদ্ধ শিক্ষক আমাদের গল্পচ্ছলে ক্লাশ থ্রিতে ইতিহাস পড়াতেন। বছর কয়েক আগে অপুষ্টিতে তিনি মারা গেছেন। কিন্তু তাঁর সেই পড়ানোটা আজও আমার অন্তরে গেঁথে আছে। তাই ভাই আমি যাবো না।
--স্যারের কি পড়ানো, আমায় একটু বল ভাই।
--তখনকার স্যারেরা ছিলেন খুব ill-Paid! কিন্তু তাঁদের পড়ানো ছিল অনবদ্য। স্যার পড়িয়ে ছিলেন বন্দী পুরুর সঙ্গে বিজয়ী আলেকজাণ্ডারের কথোপকথন। ওঃ, মনে হচ্ছিল স্যারই যেন গ্রীকবীরের দরবারে শৃঙ্খলিত ঝিলাম রাজ! স্যার শুরু করেছিলেন এইভাবে--
হে রাজবন্দী! আপনি আমার কাছে কিরূপ ব্যবহার আশা করেন?
--একজন বীর আর একজন বীরের কাছে যা আশা করে ঠিক তাই রাজন।
--তার মানে?
--তার মানে, আমার দেশের ভীরু--কাপুরুষ--তক্ষশীলার রাজা অম্ভির মত ক্রীতদাসের অধীনতা আশা করি না--আমি চাই সম্মান জনক মিত্রতা আপনার সাথে। আমি মহারাজ পরাজিত, আমি যুদ্ধে হেরেছি আপনার কাছে, কিন্তু হারিয়ে যাইনি। আমি আজও উন্নত শির বীর পুরু।
--বন্দী বীর! অম্ভিত তো মিত্রতা করেছেন আমার সাথে।
--হে দিগ্বীজয়ী। আমার ধৃষ্টতা মার্জনা করবেন। মিত্রতা হয় দুই ভাবে--(১) কাপুরুষরা বিজেতার গুহ্যদ্বার দিয়ে তাঁর শরীরে প্রবেশ করে এবং সেখানে মলমূত্র খেয়ে পুষ্ট হয়। আর আত্মমর্যাদাবানরা বন্ধুত্বের স্থান চান বিজেতার বুকে--বাহুবন্ধনে আবিষ্ঠ হয়ে তাঁর অন্তরে। আমি এই দ্বিতীয়টিই চাই হে ম্যাসিডোনিয়া অধিপতি।
সেনাপতি সেলুকাস সহ সবাই হতবাক। বিস্মিত সম্রাট আলেকজাণ্ডার। আপন আসন ছেড়ে উঠে তিনি পায়ে পায়ে পুরুর দিকে এগিয়ে গেলেন; নিজের হাতে তাঁকে শৃঙ্খলমুক্ত করে বুকে জড়িয়ে ধরলেন সাদরে।
একটু থেমে মনোজ বললো--স্যারের এই বর্ণনা সব সময় আমাকে উদ্দীপ্ত করে। আমি আত্মদম্ভী নই ইমরান, আমি হিংসুটেও নই। আমি আত্ম মর্যাদা বোধ সম্পন্ন। খেলায় হেরে গেছি; হার মেনে নিয়েছি। তাই বলে আর পাঁচটা মেরুদণ্ডহীন খ্যালেণ্ডার মত খেজুরে আলাপ জমাতে আমি বিজেতাদের তাঁবুতে কখনোই যেতে পারবো না। যাবো না। বরং চেষ্টা করবো যাতে ভবিষ্যতে আমাদের Team জয়ের মুখ দেখে সেই প্রয়াস চালাতে।
শীতকালের বেলা। সূর্য্য ডুবু ডুবু। ইমরান দেখলো, অস্তগামীর শেষ রক্তরাগে তার খেলোয়াড় বন্ধুর মুখখানি প্রত্যয়ে লালে লাল হয়ে উঠেছে।
লেখক পরিচিতি:
অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী রাষ্ট্রীয় বিদ্যাসরস্বতী পুরস্কার ও এশিয়া প্যাসিফিক পুরস্কার সহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু পুরস্কার প্রাপ্ত একজন খ্যাতনামা শিক্ষাবিদ। ইনি কোলকাতার সাউথ সিটি (দিবা) কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
ঠিকানা-শরনিয়ার বাগান
পোষ্ট-টাকী, পিন-৭৪৩৪২৯
পশ্চিমবঙ্গ, ভারত
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
