গরুপাচার মামলায় বিএসএফ জওয়ানের বরখাস্ত বহাল
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩ ০১ ৫৯ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩ ০১ ৫৯
ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারে মদত দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক বিএসএফ সাব-ইনস্পেক্টরের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল Supreme Court of India। বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও গাফিলতি হালকাভাবে দেখা যায় না।
অভিযুক্ত ভগীরথ চৌধুরী ৩৬ বছর ধরে Border Security Force-এ কর্মরত ছিলেন এবং ভারত-বাংলাদেশ সীমান্তের ১৬ নম্বর গেটে পোস্ট কমান্ডার হিসাবে দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে বেআইনি গরুপাচারে সহায়তার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ মেলে এবং এক জন অভিযুক্ত দোষ স্বীকারও করেন। যদিও পাচার হওয়া গরু উদ্ধার হয়নি এবং কোনও প্রত্যক্ষদর্শীও ছিলেন না।
প্রাথমিক তদন্তের পর মামলা ওঠে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে। ১৯৬৮ সালের বিএসএফ আইনের ৪০ নম্বর ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ছ’মাসের কারাদণ্ড ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। পরে দিল্লি হাই কোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়।
এর পর শীর্ষ আদালতের দ্বারস্থ হন ভগীরথ। তাঁর দাবি ছিল, প্রমাণ বিশ্বাসযোগ্য নয় এবং স্বীকারোক্তি জোর করে আদায় করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ ৩৬ বছরের চাকরির পর পেনশন থেকে বঞ্চিত করাও অন্যায্য। বিএসএফের তরফে আদালতে জানানো হয়, জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল।
রায় ঘোষণায় সুপ্রিম কোর্ট জানায়, সীমান্তরক্ষী বাহিনীর শৃঙ্খলা রক্ষায় একাধিক শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে বরখাস্তও অন্তর্ভুক্ত। আদালত আরও উল্লেখ করে, ১৯৮০ থেকে ১৯৯৫ সালের মধ্যে চার বার শাস্তি পেয়েছিলেন ওই জওয়ান। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের কারণ নেই।
তবে ৩৬ বছরের চাকরির কথা বিবেচনা করে পেনশনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ‘রিপ্রেজেন্টেশন’ জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। পেনশন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত।
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- কবিতা - জীবনরাগ
- মদন বাউরি
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- কবিতা - শান্ত নদীর জল
- পশ্চিমবঙ্গ দিবস, গৌরব, গ্লানি ও আমরা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- মদন বাউরি
- কবিতা - জীবনরাগ
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
