কলিকলম বিভাগ
কলিকলম বিভাগ
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০ ০৪ ০৪ ৩৩ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৪ ০৪ ৩৩
কালিকলম বিভাগ:-
এক পশলা স্বস্তি ...
না, এ কেমন দিন -
আবীরে দোলে আমের বোলে
পলাশে শিমুলে কৃষ্ণচূড়ার লালে
পারুলের আগুনে সাদা ফুলে ভরা সজনের ডালে
বাগান বিলাসে রুদ্রপলাশে
বসন্ত কোথায় হাসবে
তা নয়, আর্দ্র বাতাসে
বৃষ্টি আসে
নরম গরম চাদরে জড়িয়ে
যেন ফিরে এলো শীতের দিন।
ওদিকে ভাঁটফুলে ভরে আছে রাজবাড়ি চত্বর।
ল্যানটেনা ক্যামারার ঝোপে প্রজাপতি।
পুকুরে ঝিরঝিরে বৃষ্টির দোল,
মেঘলা আকাশ কি বলে গো,
কি কথা বলে যায় বাতাস ?
জনহীন পথ,
সপ্তাহের শেষ দিনেতে
এমন বাদল,
সব যেন নিজেরাই ছুটি করে নিয়েছে।
সুযোগ পেয়ে তাই বলে কাজ কি কম ?
পরীক্ষার খাতায় ডুবে থাকা।
টেবিলের এক কোণে তিন মাথা একসাথে টেলিফিল্ম দেখা।
শীলাদি অবসরপ্রাপ্তা শিক্ষিকা একাধারে সার্থক গৃহিনী, মা, এখন শিল্পপতি।
শহরে গ্রামে দু'দুখানা বাড়ি।
সপ্তাহে দু'দিন থাকেন গ্রামের বাড়িতে।
ভোরে পাখির ডাকে ঘুম ভাঙে,
সন্ধ্যে ঘুরতেই শেয়ালের ডাকে নির্জনতা নামে।
দামী সুইফ্ট থেকে নেমে
হাসির ফোয়ারা ছুটিয়ে একঝলক চৈত্রের বাতাস সাথে এনে
নিমেষে আত্মতৃপ্তির ঝড় বইয়ে দিলেন।
আর্ট অব লিভিং ,রাধা-কৃষ্ণের প্রেম- কিছুই বাদ গেলো না সেখানে।
ওদিকে রাজরূপা গুনগুন করে গাইছে "আকাশে আজ কোন চরণের আসা-যাওয়া / বাতাসে আজ কোন পরশের লাগে হাওয়া।"
সূর্যতপাদি আজ আর প্রধান শিক্ষিকা নন। সকলের সাথে গলা মিলিয়ে বলে চলেছেন কৃষ্ণমাহাত্ম্য, শেষ পর্যন্ত রাধার প্রতি কৃষ্ণের ব্যবহার ..
"ঐ যে কৃষ্ণ চলে গেলেন,আর এলেন না ..."
কেমন যেন অজান্তেই স্বস্তির শ্বাস বেরিয়ে এলো। মনটা হাল্কা হলো।
✍©ডরোথী দাশ বিশ্বাস
অণুকবিতা:
"সবই শূণ্য "
-পারমিতা সরকার
ভাঙা রাতের বিষাক্ত ক্ষুধা--
সর্পিল পথে চলে যায় নাবিক,
নোঙর ফেলা জাহাজে থামার উল্লাস
জোয়ারে আবার পাড়ি দেবার টান
ছিন্নমূলেও আগল ধরে--
কেঁদে ওঠে বিদেহী হৃদয়,
কালো জলে পরজীবী নাচে
চেতনারা বিলুপ্ত হয় ।
গহীন বনে প্রাণ আছে,
কিন্তু ইচ্ছের ওপর ধূলোর আস্তরণ ।
"আশা ":-
লেখনী-পারমিতা সরকার
একটি মৃত্যু,
অহরহ লড়াই-
ইচ্ছের বিরুদ্ধে বেঁচে যাওয়া প্রাণগুলি
জীবনের ওপর চরম প্রতিশোধ নিতে,
ছাইচাপা আগুনের মতো ধিকিধিকি জ্বলছে ।
শেষ হবে কী?
-------
যদি…
-রবি শীল
পুনঃজন্ম বলে যদি কিছু থাকে তবে হতে চাই বাবার বাবা ,
শোধিতে চাই বাবার সব ঋণ হয়ে আমি বাবা |
অনায়াসে কাঁধে তুলে নেবো বাবার সকল জ্বালা ,
যদি হতে পারি একবার আমার বাবার বাবা |
আঙুল ধরে হাটাবো তাকে গায়ের মেঠো পথে ,
নিজের হাতে খাওয়াবো তারে আমি বাবা হয়ে |
মুখাগ্নিতে বাবা শোধিবে ঋণ পরকালের তরে , রইবো পিতা পুত্র হয়ে অন্তরে অন্তরে |
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
