কবির কলমে সমাজসেবা
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০ ২০ ০৮ ২১ আপডেট: ২৮ আগস্ট ২০২০ ২০ ০৮ ২১
নদীয়ার কল্যাণীর অধিবাসী প্রত্যূষা সরকার। কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেছে বছর দুয়ের মধ্যেই। প্রথম প্রকাশ ২০১৬ সালে নিরন্তর পত্রিকায় কবিতা লিখে। এরপর সরকারি ও বেসরকারি নানান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কবিতা পাঠ করেন তিনি। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির কবিতা উৎসব ও কবিতা কর্নারে তার কবিতা পাঠ সকলকে চমকে দিয়েছিলো। লেখালিখির পাশাপাশি ভয়েজ আর্টিস্টের কাজ করে সামান্য কিছু পারিশ্রমিক পান। তার কথায়, "কবিতা লিখে পয়সাকড়ির আশা আমি কোনও দিনই করিনি। তবে সামান্য যা কিছু পাই মানুষের কাজে ব্যয় করার চেষ্টা করি। এ বয়সে এসে তো আর মা বাবার কাছে হাত পাতে যায় না!"। প্রত্যূষার জন্ম ১৯৯৫ সালে কল্যাণীতে। প্রথম বই প্রকাশিত হয় ২০১৮ তারপর ২০১৯ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ইংরাজি সাহিত্যে অনার্স বি.এড। ২০২০ কলকাতা বইমেলায় প্রকাশিত তার তৃতীয় কবিতার বই "ঈশ্বর থোড়ি না দেখছেন" এবং পরবর্তীতে করোনা ও আমফান বিধ্বস্ত কলেজস্ট্রিটের পাশে দাঁড়াতে তার প্রথম গল্পের বই "বৃষ্টি রঙের নাকছাবি" প্রকাশিত হয়। মাত্র পঞ্চাশ টাকায় সাতটা গল্প বিক্রি করে তিনি অনলাইনে এই বই থেকে উঠে আসা সমস্ত অর্থ বইপাড়াকে দেন। "মাত্র ২০০০ টাকা পেয়েছি। তবুও এটা আমার কাছে মাত্র নয়। আমার মনে আছে, কলেজে পড়ার সময় বাবা রোজ আমাকে বাসভাড়া হিসেবে দশ টাকা করে দিতেন। আমি হেঁটে বাড়ি ফিরতাম। আর ফেরার পথেই পড়তো একটা ছোট্ট বস্তি। বাচ্চাগুলোর জন্যে টাকা জমিয়ে বিস্কুট লজেন্স কিনতাম। ওরা হাতে পেয়ে কতো খুশি হতো। আমার তো সামর্থ্য বেশি নেই, তবু যা ছিলো বা আছে সবটাই তাদের জন্যে... বর্তমানে 'সাহিত্যক্যাফে' নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদনা করছি, বলতে পারেন এটা আমার আর আমার কবিবন্ধু সৈকত ঘোষের ব্রেন-চাইল্ড। এখান থেকেও যেটুকু পাই ডোনেট করে দি। আমি তো খেতে পাই, আমার মাথায় ছাদ আছে। যেদিন থাকবে না, সেদিন নিজেরটুকু সরিয়ে বাকিটা ওদেরকেই দেবো।" লকডাউনে তাঁর থেকে উপকৃত হয়েছেন অনেকেই। তিনি 'ড্রিমিং বীজ ফাউন্ডেশন' নামে একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করে দরিদ্রদের মধ্যে চাল ডাল ইত্যাদি বন্টন করছেন। গত সাতদিন আগে "ডোরাকাটা অন্ধকার পেরিয়ে" নামে তার আরও একটি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, "বইওয়ালা বুক ক্যাফে রয়েলটি হাতে দিলেই আমি সমস্ত টাকা এনজিওকে দেবো বলে ঠিক করেছি। আমার কবিতা লিখতে আসা তো সমাজসেবী হিসেবে কাজ করতে পারবো বলেই। ভালো থাকুক ওরা। ভালো থাকুক সমাজ। তাই সমস্ত রয়ালটির অধিকারী ওরাই। আমি শুধু বলবো, প্রতিটি মানুষকে অল্প অল্প করে এগিয়ে আসা উচিৎ। ভালো কাজ করলে তো মনও ভালো থাকে। একজন মানুষ যদি তার রোজগারের ১%ও দেয় তবুও সেই এক এক করতে করতে পরিমানটা একশোতে গিয়ে পৌঁছাবে।"
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
