ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - পাগলের ডায়েরি

আবদুস সালাম

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৪ ১৮ ০৬ ২৪   আপডেট: ৫ আগস্ট ২০২৪ ১৮ ০৬ ২৪

পাগলের ডায়েরি
আবদুস সালাম

 দুখের আজ বড্ড অসুখ 
বেজে চলেছে ফুল্লরার বারমাস্যার ক্যাসেট
দুখের ছবি সাঁটানো আছে কপালে
বিজ্ঞ লোকেরা সেই ছবি পড়ে আর মিচকি হাসে

বুঝে আসে না অসুখটা আমার না দুঃখের 
পাড়ার লোকেরা অবলীলায় বলে পাগল     কেউ কেউ ছুঁড়ে মারে ঢিল--
 হি হি করে হাসে
আবার কাঁদি-- মাথা ভর্তি দগদগে অসুখ


পেটের কোণে পড়ে আছে লেড়ো বিস্কুট আর লিকার চা
গাছ তলায় বসে সারা দিন  হাওয়া  খাই 
গোঙানি মার্কা ভবিষ্যৎ উঁকি মারে
অবহেলার উনুনে সিদ্ধ হয় যন্ত্রণা

বাতাসে ভাসে বন্ধুদের  মসকরা
মাথা গরম  হলে খুলে ফেলি কাপড়
 শালার ছেলেদের দেখিরে বলে তেড়ে যায়
স্বেচ্ছায় সাজি পাগল 
চনমনে খিদে, ঘামভেজা অস্থির অ্যালবাম আঁকে

হাভাতে সংসারে  লিখি অসুখের ডায়েরি

Puspaprovat Patrika