আমার মাটির কোলাজ
বেদশ্রুতি মুখার্জী
প্রকাশিত: ৭ জুন ২০২০ ১০ ১০ ৩৩ আপডেট: ৭ জুন ২০২০ ১০ ১০ ৩৩
আমার মাটির কোলাজ :-
-বেদশ্রুতি মুখার্জী
আমার মাটির পুতুল গুলো কই???
প্রতিবার পীরের মেলা থেকে বাবা নিয়ে আসত যেগুলো---
খানখান হওয়া আত্মবিশ্বাসে সেই মাটি মিশিয়ে
আবার বসতি তৈরি করব।
পায়ের মাটিটা সরে গেলে মাটিতেই মেশে মন।
খালি পায়ে মাটির স্বাদ নিতে চষে বেড়িয়েছি কলেজস্ট্রিট...
পৃষ্ঠার সিঁদ কেটে ঢুকেও মেলেনি সোনার কাঠি-
রূপোর কাঠির মত মাটি।
প্যারালাল লাইনে আজীবন আমি আর মাটি।
প্রথম সরেছিল, যেবার বিসিএস মেইন ফেল করি,
সারা দুপুর কুলিক পাড়ে মাটি খুঁজে খুঁজে হয়রান।
সিটির পর সিটিতে সেদ্ধ করছিল আমায়
সাইকোলজিক্যাল কুকারটা। মাটি পাইনি...
চিতার সামনে কাঁপছিলাম যেদিন আগুনহাতে,
সেদিনও মাটি সীতার মতোই পাতাল প্রবেশে।
মাটি সরে গেলে সূর্য বড় হয় জানি।
তুমি চলে গেলেও দেখলাম ফোনটা বালি হয়ে গেল।
অথচ আমি তো খুঁজছিলাম একমুঠো মাটি।
ইনসম্যানিয়ায় মুঠি মুঠি স্লিপিং পিলস্
আর রবীন্দ্রনাথ যে কোলাজ বানায়---
মাটি তাতে উধাও দর্শক। রাত গাঢ় হলে
একটা মাটির চাদর চায় সকলেই।
জ্বর বাড়লেও চাই মাটির হাতের আদর-
রাতে একটা বিশ্বাসী মাটির বুক-বালিশ।
ক্যাম্প 22 তে বন্দী আমি এই মাটির লোভে,
তিস্তা থেকে ভাগীরথী খুকড়ি দিয়ে খুঁড়ে খুঁড়ে
দেখেছি একফোঁটা মাটি নেই আমার ভেতর।
অথচ---
আমি চিরকাল মাটির খোঁজেই মাটি হলাম।
তাই আমার বাঁধানো ফটোফ্রেমটা অন্তত হোক---
চাপ চাপ রক্তে জমাট- কান্নামাটির কোলাজ।
সনেটীয় কান্না:-
✍-বেদশ্রুতি মুখার্জী
গলার ভেতর একটা জমাট দলাপকানো জমি...
বহুকাল লাঙল পড়েনি তাতে,
বেরিয়ে আসেনি অ্যাসিড বৃষ্টি।
চোখদুটো আটাকামা মরুভূমির শুষ্কতায় ফুটিফাটা। তার ওপর আমার কলিংবেলটায় জং পড়েছে, একাই তালা খোলার বদ অভ্যাসে,
হৃদয়ের তালাও খোলা হয়নি বহুকাল। চাবিটা কবেই সেই সুদূরের লাভলক ব্রীজে হারিয়ে গেছে। কথার অভাবে ভুলেই গেছি স্বরের কম্পন, লকডাউন মিটলে চমকে উঠব পাছে ভূতের মত।
ব্যালকনির পাতাবাহারটাও ঝাপসা ধুলোয় বহুকাল একা অসুখ ফুলগাছটার মতোই,ঠিক যেভাবে রাত বাড়লে মানুষ একা হয়।
চোখের কুঠুরিতে হারিয়ে আলপথ পেরিয়ে এখন
আল্পসে। রাত গভীর হলে রোজকার ডাক্তারি ডোস---
ভূমধ্যসাগরে ঝাঁপাবো।
আরেকটি খুনের গল্প :-
✍-বেদশ্রুতি মুখার্জী
পাঁচ রাত থেকে একমুহূর্তও বৃষ্টি ধরেনি...
প্রতিটি রাত যেন মহাবলী পঞ্চপাণ্ডব,
ভেতরে-বাইরে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে।
"মা ফলেষু কদাচন"- আউড়ে ফ্রয়েডও চুপচাপ।
ক্ষয়িষ্ণু সিগারেটের মত পিষে গেছে আমার
বহু অর্জিত নাম, স্মৃতি -সত্তা -ভবিষ্যৎ ;
জানালায় পিছলে পড়ছে আলো, শব্দ, ভাব।
একটা করুণ সুর ভেসে আসছে আমার চিতা থেকে...
কাল নাকি আমার দ্বিজত্বপ্রাপ্তি???
এই অষ্টম মহাসাগরের জল ক্রমেই গিলছে
আলোকজন্মের চোরা মরুবালিয়াড়িটাকে।
আজীবন শুরুর আগেই চিতার কাঠ কাটি,
কালিদাসের মতোই ডালে বসে,
পার্থক্য এটুকুই--- বনবাস হয়, মেঘদূত নয়।
ছায়াপিণ্ডের মত মিশকালো আমার গল্পেরা
বরাবরই খুব আত্মঘাতপ্রিয়।
অতিকষ্টে আমি তাদের অ্যাকিউরিয়ামে
টুকটাক প্লেটোনিক প্রেমের চার দিয়ে জোর করে জিইয়ে রেখেছিলাম। কিন্তু- আবার শ্রাদ্ধ...
ইদানিং তারা খুনী কলমের ডগায় রোজ গলা দিচ্ছে।
ন হন্যতে:-
-বেদশ্রুতি মুখার্জী
অতীত একটা ভয়ংকর কাঁটাগাছ...
চাইলেও তার বিষফল থেকে রেহাই মেলেনা।
অজান্তেই তোমার আত্মায় ভর করে-
কারোর চোখ, চুলের অশরীরী ফিনিক্স হাতছানি।
রাত বাড়তেই গভীরতর হয় মনের শহর।
অন্ধকার অলিগলি জুড়ে দৌড়তে থাকে
চিল শকুনেরা,
খোঁজ
খোঁজ
খোঁজ...
নতুন রসদ খুঁটে খুঁটে খায় অবচেতন---
খুঁড়ছে সে অবিরত, কোথাও যদি রক্তাক্ত
অতীত পাওয়া যায় একটুকরো।
কেকের মত তাড়িয়ে তাড়িয়ে বিষাদ খাওয়া যাবে।
আহা কি স্বাদ !!! বিস্বাদ বাসী বিষাদের...
আসলে ভোলা যায় না কিছুই, ভুলতে অভিনয়।
ন হন্যতে, ন হন্যমান্ শরীরে।।।
গা গুলিয়ে ওঠে তোমার আম্লিক অবচেতনের আঁশটে গন্ধে,
চমকে উঠি দূরের মন্দিরের কাঁসরে, এদিকে মনের ভেতর রাগ দীপক...
আত্মহত্যার একটু আগে :-
✍-বেদশ্রুতি মুখার্জী
নতুন কেনা ফুলিয়ার তাঁতে পুজো সেরে উঠে আয়নায়... এবার পিঁপড়ের মত খাবারের খোঁজ- রোজকার ইঁদুরদৌড়।
চুল আঁচড়াতে গিয়ে দেখি শাড়ির প্রতিটি সুতো বাড়তে বাড়তে ফাঁস হয়ে গেল। আমিও আজ পারছিনা ছাড়াতে নিজেকে, মিথ্যে অপবাদের জাল। কালুডোমের ফাঁসের চেয়েও ভয়াবহ শক্ত।
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গীতবিতান একটু আগে ঠাকুরঘরে ঝুলে পড়ল 'বাসাংসি জীর্ণানি' আর্তরবে। নিখুঁত ব্রুটাসের মুখ মনে করে শেষ বমিতে ভেসে যাচ্ছে আমার শাড়িটা।
আমার চোখ বুজে আসছে, ছটফট করছি মিথ্যা টেক্সট এর কালিতে। বার্ডম্যান- মাইকেল কিটনের মতোই একটু পরেই উড়ে যাব আকাশে।
আমায় নিতে চলেও এসেছে আনুবিস।
যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তোমাকে ওসাইরিস এর রাজসভায় নিতে আসব।
মামেকং শরণং ব্রজ :-
-বেদশ্রুতি মুখার্জী
অসহ্য অরিজিৎ ঘরের চারকোণে আরো বিষাদ ছড়াচ্ছে...
আমি পড়ছি ফ্রয়েড আর বুঝছি মদন তাঁতির তাঁতের মত খটখটাং মনোজগতে
ইকুইল্যাটেরাল ডাইমেনশনে জীবন আর আমি।
ম্যানহট্টান ডিসট্যান্সে জীবন আমায় ভেংচি কেটে পালায়।
আমিও জীবনের মুখে থুতু ছিটিয়ে মৃত্যুর নেলপলিশ লাগাই।
শুনছি আমার দ্বন্দ্বে ব্যাস নাকি পোড়াবেন চতুর্ভুজ চতুর্বেদ...
উনি এলে আমি কথ্থক শেখাবো ভাবছি।
কিংবা নীলাভ স্বপ্নিল চোখে সমুদ্র দেখাব,
নিদেনপক্ষে ওনার দাঁড়ি নিয়ে বিনুনি করে দোল খাবো।
দুই শব্দ-ব্রহ্মে ব্রহ্মার ঘুম উড়িয়ে-
আমি বিকেল পর্যন্ত গড়িয়ে গড়িয়ে ঘুমাবো।
বিছানা থেকে গড়িয়ে আমি নীচে পড়ে গেলাম হোমাগ্নিতে...
আমার জহর হচ্ছে নাকি এখানে???
দুহাতে আগুন জ্বালিয়ে সব স্মৃতি খাক করব এইবার।
তারপর আমার মুখাগ্নির একমুঠো ছাই উড়িয়ে-
মাটিতে মিশব ঈশ্বর হয়ে।
প্রেমের অস্থি ভাসিয়ে সিজদা করব ঘৃণাকেই।
চারিদিকে এখন বারুদের গন্ধ, আর আমি তো
চিরকালই সুইসাইডিয়াল বোম্বার।
তারপর এই অপ্রেমে কেটে যাবে দু তিন জন্ম।
তারপর আবার জন্মালে ঈশ্বর হবো---
মানুষ হওয়া বড্ডো কঠিন। জাজমেন্টাল ঈশ্বরই সেফ।
আর উঠতি ছেলেমেয়েদের স্টেটাস দিয়ে যাব---
"মামেকং শরণম্ ব্রজ"...
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
