ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অরাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন বীরভূমের রাজনগরে

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ১৫ জুন ২০১৯ ১৬ ০৪ ৪৮   আপডেট: ১৫ জুন ২০১৯ ১৬ ০৪ ৪৮

বক্তব্য রাখছেন গাঁওতা নেতা সুনিল সরেন। পাশে বিজেপি নেতা অনুপ গঁরাই ও অন্যান্যরা

বক্তব্য রাখছেন গাঁওতা নেতা সুনিল সরেন। পাশে বিজেপি নেতা অনুপ গঁরাই ও অন্যান্যরা

 

 

 

   আদিবাসী গাঁওতা ও বিজেপি নেতাদের হাত ধরে অরাজনৈতিক কার্যালয় তৈরি হল বীরভূমের রাজনগরে। জনসাধারনের কার্যালয় নামে এই কার্যালয়টির উদ্বোধন হল বীরভূমের রাজনগরে। শনিবার রাজনগরের ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম খাসবাজারে এই কার্যালয়টি উদ্বোধন হল। ফিতে কেটে এই কার্যালয়টির উদ্বোধন করেন এদিনের সভার সভাপতি প্রভাত চ্যাটার্জী। বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের উদ্যোগে তৈরি এই কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার সুনিল সরেন, বিজেপি নেতা অনুপ গঁরাই সহ বেশ কয়েকশো স্থানীয় মানুষ। সুনিল সরেন জানান এই কার্যালয়টি তৈরির মুখ্য উদ্দেশ্য হল এখানে এসে এলাকার সাধারণ মানুষ নিজেদের যেসব সমস্যা, অভাব-অভিযোগ তুলে ধরবেন সেগুলি সমাধানের জন্য এই কার্যালয়ের সদস্যরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।  রাজনগর থানা, ব্লক, পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় পরিষেবা পেতে সাহায্য করা হবে এই কার্যালয়  থেকে। স্থানীয়  বিজেপি নেতাদের উদ্যোগে এই কার্যালয় অরাজনৈতিকভাবে  তৈরি হলেও মোদীজীর সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়েই চলতে চান কার্যালয়ের সদস্যরা। এদিন এই কার্যালয়ের সদস্য বাপ্পাদিত্য দে, রাহুল কর্মকার, সন্দিপ পাল, সেখ ইববার,  রকিউল আহমেদ, গিরিধারী পাল, পরিতোষ মন্ডল সহ প্রায় শতিনেক স্থানীয় মানুষ এই অরাজনৈতিক মঞ্চটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নেন। জাতি ধর্ম নির্বিশেষে সবধরনের মানুষ এখানে নিজেদের সব ধরনের সমস্যার কথা তুলে ধরতে পারবেন বলে জানান বিজেপি নেতা অনুপ গঁরাই। সুনিল সরেন বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের ভূয়সী প্রশংসা করে বলেন মিলন এলাকার একজন জনপ্রিয় ও বিশিষ্ট সমাজসেবক। এলাকায় মিলনের বিকল্প মিলন নিজেই।  সামিউল আক্তার মিলন জানান তাঁর দীর্ঘ দিনের ইচ্ছা ছিল এলাকায় এধরনের একটি সাধারণ মানুষের বসার জায়গা। যেখানে সব ধর্মের মানুষ এসে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমস্যার সমাধানের চেষ্টা করবেন ও বিভিন্ন সরকারী পরিষেবা পেতে সাহায্য করবেন। আজ তিনি ও তাঁর অনুগামীরা এই জায়গাটা তৈরি করতে পেরে নিজেদের গর্ব অনুভব করছেন বলে জানান সামিউল আক্তার মিলন। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর