অগণিত পাঠকের মনে রয়ে যাবে মো: আবেদ আলির `অন্য গায়ের আখ্যান`
ড. আমিনা খাতুন
প্রকাশিত: ১০ জুন ২০২১ ২১ ০৯ ১৬ আপডেট: ১০ জুন ২০২১ ২১ ০৯ ১৬
ছোট থেকেই গল্প-দাদুর আসরে বিস্ময় বালকের কৌতুহলী চোখের জিজ্ঞাসা হয়তো আজকের নব্য আধুনিক ছেলেমেয়েদের কাছে অবান্তর ঠেকবে। কিন্তু যখন আমাদের গ্রাম তো আছেই শহুরে বৃত্তেও আধুনিকতা করা নাড়েনি গল্প-দাদুর আসর-ই ছিল আমাদের শিশুমনের একমাত্র মনোরঞ্জনের মাধ্যম। কিছুদিন আগেও রাত্রে মা-ঠাকুমার মুখে আশ্চর্যজনক রোমাঞ্চকর সেই সব গল্প, অদ্ভুত সব জন্তু-জানোয়ার পাখিদের কথা, সাত সমুদ্র তেরো নদী পার করে রাজপুত্রের রাক্ষসের কবল থেকে রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার গল্প, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর অলৌকিক মজার গল্প কৌতুহলী কিশোরমনকে পক্ষীরাজের পিঠে স্বপ্নরাজ্যের ভ্রমণ করাতো। শহুরে ইমারতের নব্য আধুনিকতার ব্যস্ততায় সেইদিনগুলি আজকে হয়ত আমাদের কাছেও অচেনা ঠেকবে, কিন্তু কবিগুরুর মতোই প্রশ্ন আসে মনে- আমাদের গেছে যে দিন/ একেবারেই কি গেছে,/ কিছুই কি নেই বাকী ? প্রশ্নটা মনে আসার কারণ, চলতি শহরের কয়েক ক্রোশ দূরত্বে যখন দেখি সেদিনের গল্প-দাদুর আসরের আখ্যান বাস্তবিকেই প্রবাহিত হয়ে চলেছে বর্তমান গ্রন্থটির প্রতিটি পাতায়, গ্রন্থের আখ্যান আমাদের সেদিকেই ফেলে আসা দিনের দিকেই টেনে নিয়ে যায়; যার ভাষা এক, ভাব একই রকম, শুধু পার্থক্য হল এই প্রেক্ষিত অন্যতর।
গ্রন্থলেখক তথা অনবদ্য গল্পকার ‘মো: আবেদ আলি’-র বর্তমান আখ্যানগুলি বর্তমানের ক্যানভাসে বসে অতীতের রঙে ‘সেদিনের জানালা দিয়ে আরেক বর্তমানের কথা বলে, অন্য গাঁয়ের কথা বলে, যেখানে শহুরে জটিল বাস্তবতা নেই, নেই জীবনের পঙ্কিলতাও। আছে গ্রামবাংলার না দেখা এক নতুন সহজ সরল রূপ। গল্পগুলি পড়তে গিয়ে মাটির সোঁদা গন্ধ মনকে যেমন আচ্ছন্ন করে, তেমনি বর্তমান গ্রামীণ সরলতার মধ্যে পুঁতে থাকা অন্য আরেক জটিল বাস্তবতার গ্রামীণ সংস্করণ ও তার অঙ্কুর সম্পর্কে আমাদের অবহিত করে। এমনই আভাস পাই ‘পাঁচু দালালে’র দালালির মাঝে, কাজেমের স্বার্থপরতায়, সাধুবাবার কেরামতির নগ্নতায় আর সাতকড়ির স্বপ্ন ভঙ্গের মাঝে, তবে আশার আলোও দেখি দীলবারের উদারতায়, মাদারের মায়ের ঘোমটা খুলে যাওয়া দেখে, এযুগে বসে ‘আনার মাস্টারের অভাববোধ মনকে তাড়িত করে। ‘মো: আবেদন আলি’ বাস্তবেই সরল ভাষায়, সরল সুরে ‘অন্য গাঁয়ের আখ্যান’ নির্মাণ করেছেন অসাধারণ ভাবে। আর এখানেই গ্রন্থটির অভিনবত্ব।
‘মো: আবেদ আলি’র এই আখ্যানগুলিতে জটিলতার অঙ্কুর থাকলেও সেই জটিলতার কাছাকাছি পৌছাতে পাঠককে জটিল পথ অবলম্বন করতে হবে না লেখকের সহজ বর্ণনার কৌশলীপনাতেই তা সরল হয়ে উঠেছে। কিশাের থেকে বয়স্ক সর্বস্তরীয় মানুষ এই গ্রন্থের প্রতিটি গল্পকে অনুভব করতে পারবেন। জোরের সাথেই বলতে পারি ছােটবউয়ের হেয়ালী উত্তর বা মাদারের মায়ের বায়স্কোপ দেখার অভিজ্ঞতা পাঠকরা পড়ে না হেসে পারবেন না, তা মন যতই ভারাক্রান্ত হোক। অন্তত আধুনিক বাংলা সাহিত্যে এমন আখ্যানক দ্বিতীয়জন আছে বলে আমার জানা নেই। পেশায় ডাক্তার হওয়া সত্ত্বেও কর্মব্যস্ত মানুষটি তার সাহিত্যপ্রেমী সত্তাকে হারিয়ে যেতে দেন নি। বইটি তারই সুপ্ত ব্যক্তিত্বের অনাবিল প্রকাশ। আমি চাই বইটি সবার হাতে গিয়ে পৌঁছাক। জীবনের এক ঘেয়েমিতা দূর করতে, একবার জীবনকে জীবনের মতো করে অনুভব করতে বইটা সবার পড়া প্রয়োজন।
শেষে মো: আবেদ আলি’র সুপুত্র ফারুক আহমেদকে অসংখ্য ধন্যবাদ যার ঐকান্তিক প্রচেষ্টায় আমি তথা অগণিত পাঠক মো: আবেদ আলির মতো এক অসাধারণ সুপ্ত-প্রতিভাকে জানতে পেরেছে। স্বার্থমগ্ন এই পৃথিবীতে সরলতার স্থায়িত্বের স্বার্থেই আমি মন থেকে বইটির ব্যাপক প্রচার কামনা করি।
প্রকাশক, উদার আকাশ, ঘটকপুকুর, ভাঙড় গোবিন্দপুর, দক্ষিণ চব্বিশ পরগনা-৭৪৩৫০২ মূল্য ৭০ টাকা।
আলোচক: ড. আমিনা খাতুন, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, আধুনিক ভারতীয় ভাষা বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
