বন্দুকতন্ত্র নয়, লোকতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা বললেন রাজনাথ সিং
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ৪১ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ৪১
মালদা
বন্দুকতন্ত্র নয়, লোকতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা, ভারতীয় সেনাদের পাকিস্তানে ঢুকে গিয়ে জঙ্গি খতম করার ঘটনায় মৃত্যুর সংখ্যা চেয়ে রাজনীতি করতে চেয়েছে কংগ্রেস, তৃণমূল। এব্যাপারে তারা তামাশা করছে । মালদা এসে বিজেপি দক্ষিণ মালদার প্রার্থী সমর্থনে নির্বাচনী সভায় একথা বলেন রাজনাথ সিং।
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা রাজনাথ সিং ছাড়াও হাজির ছিলেন এরাজ্যের দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ছিলেন রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলি, জেলা সভাপতি সঞ্জিত মিশ্র-সহ অন্যরা। দক্ষিণ মালদার নির্বাচনী সভা শেষ করে দুপুরেই উত্তর মালদায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু'র সমর্থনে চাঁচলেও একটি নির্বাচনী সভা করেন রাজনাথ সিং। জেলা ক্রীড়া সংস্থার মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন,‘ভারত এখন কমজোর আর নয়। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আমাদের প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেন। পাকিস্তানের মাটিতে গিয়ে আমাদের সেনারা আতঙ্কবাদীদের মেরে এসেছে। কতজনকে মেরেছে সেখানে দাঁড়িয়ে কী গোনা সম্ভব! তৃণমূল আর কংগ্রেস জানতে চাইছে মৃতের সংখ্যাটা কত। এক, দুই, তিনি, চার, না পাঁচ। ২-৪ জন হলে বলা যায়। আজব ব্যাপার সব। এটা কেমন চর্চা। তামাশা বানিয়ে ফেলেছে এরা।’
রাজনাথ সিং বলেন , ভারত যেদিন কংগ্রেস মু্ক্ত হবে, সেদিনই ভারত গরিব মুক্ত হবে।’ ‘গরিবি হটাও’ নিয়ে কংগ্রেসের স্লোগানের বিরুদ্ধে তীব্র তোপ শানালেন রাজনাথ সিং। তাঁর তোপ,‘গরিবদের হাতিয়ার করে কংগ্রেস রাজত্ব করে গেছে এতদিন। ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী আর এখন রাহুল গান্ধী গরির মুক্ত করার কথা বলে গেছে। গরিব কিছুই সরে নি। আমি একটা কথা বলে যাচ্ছি, ভারত যেদিন কংগ্রেস মুক্ত হবে, সেদিনই ভারত গরিব মুক্ত হবে।’ কংগ্রেস সরকারে থাকাকালীন কোনও কাজই তারা করে নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম মাত্রই হয়ে থেকে গেছে। সে ব্যাপারে কংগ্রেসকে তোপ দেগে রাজনাথ সিং বলেন,‘২০০৮-২০১৪ সাল পর্যন্ত এই ৬ বছর কংগ্রেস সরকারে থাকাকালীন প্রধান মন্ত্রী আবাস যোজনার মাত্র ২৫ লাখ বাড়ি নির্মাণ করতে পেরেছে। আর আমরা ২০১৪ সাল থেকে ২০১৮ সাল এই ৪ বছরে ১ কোটি ৩০ লাখ বাড়ি তৈরি করে দিয়েছি। এটাই আমাদের বিজেপি সরকার।’ রাজ্যে এখন গুন্ডাগিরি চলছে। বন্দুকের রাজত্ব চলছে। এব্যাপারে তৃণমূলকে আক্রমণ করে রাজনাথ সিং এদিন বলেন,‘শুনলাম এ জেলার মানুষ খুব ভয়ে ভয়ে আছেন। নির্বাচনে গন্ডগোল চলছে। আমি বলে যাচ্ছি, আপনারা লিখে নিন, এরাজ্যে গুন্ডাগিরি আর চলবে না। যেখানেই যাই, সেখানেই একই কথা শুনতে পাই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এ রাজ্যে ঠিকঠাক দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন,‘কিষান ক্রেডিট কার্ড আছে আপনাদের সবার। নেই তো! এখানকার সরকার আপনাদের দেয় নি। কী অবস্থা এ রাজ্যের! সারা দেশে চাষিদের এই কার্ড আছে। আমিও চাষি। কৃষক পরিবার জন্মেছি আমি। আমাদের সরকার থাকলে আমরা কিষান কার্ডধারীদের অ্যাকান্টে ১ লাখ টাকা করে দেব। ৫ বছর কোনও সুদ দিতে হবে না তাঁদের।’ অর্থনৈতিক দিক থেকে শুরু করে সামরিক দিকে ভারত যে শক্তিশালী দেশ হয়ে উঠছে তাও বলতে ভোলেননি তিনি।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
