ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

শাসক দলের ভাঙন ধরতে চাঁচলে আসছেন রাহুল গাঁধী

উজির আলি

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯ ২২ ১০ ৪৯   আপডেট: ১০ মার্চ ২০১৯ ২২ ১০ ৪৯

 মার্চ মাসের ২৩ তারিখে জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচনী জনসভা চাঁচলে| আসছেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| ২৩ সে মার্চ ঠিক দুপুর ০১:৩০ মিনিটে চাঁচোলের মাটিতে পা রাখবেন রাহুল গান্ধী |

সর্ব ভারতীয় সভাপতি আসতেই 
চাঁচলে চলছে জোরতোর আঞ্চলিক সভা জাতীয় কংগ্রেসের|

 আজ রবিবার চাঁচল ২ নং ব্লকের অন্তর্গত ভাকরি অঞ্চলে আসন্ন লোকসভার তারিখ নির্ঘন্ট ও সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতির জনসভা নিয়ে এক প্রস্তুতি সভা হয়| এই সভায় উপস্থিত ছিলেন, মালতীপুরের বিধায়ক আলবেরুনী জুলকারনাইন,জাতীয় কংগ্রেসের রাজ্য সংখ্যালঘু সাধারণ সম্পাদক নাঈম আলী, মালদা জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আবুবক্কর সাহেব ও উক্ত অঞ্চলের সভাপতি প্রমুখ|

দলীয় সূত্রে খবর, এই প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেস ও সি পি আই এম ছেড়ে মোট ৫০ জন কর্মী  বিধায়কের হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করেন |এই সভায় বিধায়ক আলবেরুনী সাহেব বলেন, আমাদের চাঁচোলের প্রত্যেকটা বুথে কংগ্রেস কর্মীদের সজাগ হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যেতে হবে|

২৩ তারিখে রাহুল জির জনসভায় যেনো চাঁচলের কোনা কোনায় মানুষ ভরে যায়|
 সেদিকে লক্ষ্য রাখতে হবে|
 যেহেতু ভাকরি অঞ্চল টা কলম বাগানের লাগোয়া অঞ্চল|
তাই এই অঞ্চল থেকে সব থেকে বেশি মানুষের সমাগম করতে হবে| বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি ,ব্লক সভাপতি ও জেলা সভাপতি সবাই কে দায়িত্ব পালন করার  নির্দেশ দেন বিধায়ক সাহেব|

 বিধায়ক সাহেব আরো বলেন, মৌসম নূর বলেছেন, কংগ্রেসের নাকি লোক নাই সাংগঠনিক দুর্বল চাচলে, সেটা ২৩ তারিখ প্রমাণ হয়ে যাবে চাঁচোলের বুকে |

এদিকে মালদা জেলা কৃষি ও সেচ সমবায় কর্মাদক্ষ তথা চাঁচল ১৬ নং জেলা পরিষদ রফিকুল হোসেন সাহেব পাল্টা জবাবে বলেন,আমাদের তৃণমূল কংগ্রেস থেকে কোনো কর্মী জাতীয় কংগ্রেসে যোগ দেয়নি| কংগ্রেস এটা চাঁচোলের মানুষকে বোকা বানাচ্ছে, দৃষ্টিভঙ্গি করছে|

 কর্মাদক্ষ সাহেব আরো বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর যে উন্নয়ন মূলক কার্যকলাপ ও সাংগঠনিক দক্ষতা| সেই দক্ষ ফিল্ড ছেড়ে কেউ দল ছেড়ে যাবে না| এটা আমাদের বিশ্বাস| দিদির উন্নয়নের স্রোত কাজের দক্ষতা দেখে কোনো কর্মী বা সাধারণ মানুষ বিমুখ হবে না| একমাত্র উন্নয়নের জন্যেই সাধারণ মানুষ আমাদের ধরে রাখবে| এবং আসন্ন লোকসভাতে আমরা উত্তর ও দক্ষিণ মালদা দুটি আসনই শাসক দলের থাকবে আমরা আশাবাদী|

 আমাদের লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে 
যারা ২০১৯ সে মালদা জেলায় বিলুপ্ত হয়ে যাবে|

 এদিকে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জহুর আহমেদ বলেন, যারা আজকে কংগ্রেসে যোগ দিয়েছে, তারা প্রকৃত তৃণমূল নয়| কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তারা মুখে মুখে তৃণমূল কংগ্রেস করতো| এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না||

Puspaprovat Patrika