বাংলাদেশকে ফের তাগিদ আদানি গোষ্ঠীর
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ ০৬ ৫৯ আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ ০৬ ৫৯
বিদ্যুতের বকেয়া মেটান! বাংলাদেশের আদালতে মামলা চলাকালীন ইউনূস সরকারকে ফের চিঠি আদানি গোষ্ঠীর
বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে বিপুল পরিমাণ বকেয়া আদায় নিয়ে ফের চাপ বাড়াল আদানি গোষ্ঠী। আদালতে মামলা চলার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনকে আবারও চিঠি পাঠাল গৌতম আদানির সংস্থা। বকেয়া দ্রুত না মেটালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে—এই মর্মে সতর্কবার্তাও দেওয়া হয়েছে চিঠিতে।
বাংলাদেশের প্রথম আলো পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জানুয়ারি পিডিবি-কে চিঠি দেন আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ। ওই চিঠিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী আদানি পাওয়ারের পাওনা মোট প্রায় ৫৭ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক পাঁচ হাজার কোটি টাকারও বেশি। সংস্থার দাবি, এর মধ্যে প্রায় ৩০ কোটি ডলার বকেয়া নিয়ে পিডিবির সঙ্গে কোনও বিরোধ নেই।
আদানি গোষ্ঠীর দাবি অনুযায়ী, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের বকেয়া এক সময় বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৭০ কোটি মার্কিন ডলারে—ভারতীয় মুদ্রায় যা প্রায় ছ’হাজার কোটি টাকা। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছুটা বকেয়া পরিশোধ করা হয়। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত নিয়মিত বিদ্যুতের বিল মেটানো হয়েছিল বলে দাবি আদানির। পুরনো বকেয়ার একটি অংশও তখন শোধ হয়, ফলে মোট বকেয়ার অঙ্ক কিছুটা কমে।
কিন্তু পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে গত দু’মাসে। আদানি গোষ্ঠীর অভিযোগ, এই সময়কালে পিডিবি বিল পরিশোধের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা আমদানিতেই সমস্যা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে চিঠিতে।
সূত্রের খবর, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে অবিলম্বে ১১ কোটি ২৭ লক্ষ মার্কিন ডলার পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে পিডিবি-কে। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১০ হাজার কোটি টাকা। একই সঙ্গে পুরো বকেয়া কবে, কীভাবে শোধ করা হবে, তার একটি নির্দিষ্ট সময়সূচিও চাওয়া হয়েছে ইউনূস সরকারের কাছে। বকেয়ার কারণে মূল বিলের উপর অতিরিক্ত সারচার্জও যুক্ত হচ্ছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম প্রথম আলোকে জানিয়েছেন, রাজস্ব আদায় কমে যাওয়ায় আদানির বকেয়া শোধের অঙ্ক সাময়িক ভাবে কমানো হয়েছে। তবে মার্চ মাস থেকে পরিশোধের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে আদানি পাওয়ারের চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আগামী ২৫ বছর ধরে ১০০ শতাংশ বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করার কথা। চুক্তি অনুযায়ী, আদানি পাওয়ার ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে ইউনূস সরকার সেই সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে।
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
