করহার বাড়ালে ধ্বংস হবে গ্রামীণ কুটিরশিল্প,“৪০% জিএসটির বিরুদ্ধে সর্বদলীয় মঞ্চ, অরঙ্গাবাদে সরব শ্রমিক-নেতৃত্ব
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ০৪ আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ০৪
সফিকুল ইসলাম ,সফিক, অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ: বিড়ি শিল্পে প্রস্তাবিত ৪০% জিএসটি (GST) চালুর বিরুদ্ধে অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার বিকেল ৪টায় অরঙ্গাবাদ বিড়ি শ্রমিক অ্যাসোসিয়েশন হলে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত জিএসটি হার পুনর্গঠন পরিকল্পনার আওতায় তামাকজাত দ্রব্যকে “সিন গুডস” হিসেবে শ্রেণিবদ্ধ করে বিড়ির উপর করহার ২৮% থেকে বাড়িয়ে ৪০% করতে চাইছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ গ্রামীণ কুটিরশিল্প বিড়ি শিল্প ধ্বংসের মুখে পড়বে। বর্তমানে এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রায় ৮০ লক্ষ শ্রমিক, যাদের অধিকাংশই নারী, তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত। পাশাপাশি তেন্দু পাতা সংগ্রাহক, ক্ষুদ্র চাষি, ছোট দোকানদার ও পরিবহন শ্রমিকসহ কোটি কোটি মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। এই সভায় বক্তারা জানান, বিড়ি শিল্পকে সিগারেট শিল্পের সঙ্গে এক কাতারে ফেলা সম্পূর্ণ অযৌক্তিক। যেমন গাড়ির ইঞ্জিন ক্ষমতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন করহার ধার্য হয়, তেমনি সিগারেট ও বিড়ির ক্ষেত্রেও আলাদা করহার থাকা উচিত। আগরবাতি (৫%) ও দেশলাই (১২%)-এর মতো বিড়িকেও ১৮% হারে আনা যৌক্তিক বলে মত প্রকাশ করেন তারা। বিড়ি শিল্প প্রতিনিধিদের দাবি, উচ্চ করহার সংগঠিত শিল্পকে দুর্বল করে তুলছে এবং অননুমোদিত উৎপাদকদের উৎসাহিত করছে কর ফাঁকিতে। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি শ্রমিকদের শোষণও বাড়ছে। যদি করহার ১৮% করা হয়, তবে সংগঠিত শিল্প টিকে থাকবে, শ্রমিকরা প্রাপ্য মজুরি ও সুবিধা পাবেন, এবং সরকারি রাজস্বও বৃদ্ধি পাবে।সভায় সাংসদ খলিলুর রহমান বলেন, “কেন্দ্র সরকার বারবার বিড়ি শিল্পকে আঘাত করছে। যদি এই ৪০% জিএসটি চাপানো হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। কংগ্রেস সাংসদ ঈশা খাঁন চৌধুরী জানান, “যেভাবে বাংলার গ্রামীণ শিল্পকে বঞ্চিত করা হচ্ছে তা একেবারেই অগ্রহণযোগ্য। কোটি কোটি শ্রমিকের কর্মসংস্থান কেড়ে নিতে চাইছে কেন্দ্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সংসদ থেকে রাস্তায় আন্দোলন করব। INTUC নেতা মইদুল ইসলাম বলেন, “২৮% থেকে করহার ৪০% হলে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক কাজ হারাবেন। মুর্শিদাবাদ ও মালদা জেলার মতো এলাকায় এর ভয়াবহ প্রভাব পড়বে।শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করে বলেন, “বিজেপি সরকার আসার পর থেকে ছোট ব্যবসা ও শিল্পকে ধ্বংস করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এর বিরুদ্ধে সরব হয়েছেন। এবার পার্লামেন্ট থেকে শুরু করে রাস্তায় আন্দোলন নেমে পড়ব। অরঙ্গাবাদ বিড়ি মার্চেনট অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃত্ব রাজকুমার জয়েন জানান, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, চড়াও হারে এই জিএসটির কর বাতিল করতে হবে, এবং মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী একাধিক মিনিস্ট্রি অফিসের আমাদের সমস্যার কথা জানানো হবে। যদি কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ৪০% জিএসটি কার্যকর করে তবে অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে রাজপথে নামবে।আজকের সভায় সকল উপস্থিত নেতৃত্ববৃন্দগণ এবং বিড়ি মালিকদের কাছে আমার আশ্বাস রয়েছে তারা আমাদের সহযোগিতা করবে। উল্লেখ্য যে,বক্তাদের বক্তব্যে উঠে আসে, কেন্দ্র সরকার একদিকে কর্মসংস্থান তৈরির কথা বলছে, অন্যদিকে বিড়ি শিল্পের মতো গ্রামীণ কুটিরশিল্পকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ফলে লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে, যা বাংলার অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য ভয়াবহ সংকট তৈরি করবে বলে আশঙ্কা করছে। ৪০% করের হার কমিয়ে দ্রুত এর সমাধান করতে হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ খলিলুর রহমান, দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খাঁন চৌধুরী, শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ঈমানি বিশ্বাস, জঙ্গিপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি ও শিল্পপতি নিপুণ বিশ্বাস, INTUC নেতা মইদুল ইসলাম, CITU জেলা সম্পাদক মহাঃ আজাদ, UTC জেলা সম্পাদক নিজামুদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিড়ি কোম্পানির প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
