ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

কবিতা - ফরমান

আবদুস সালাম

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ১৭ ০৫ ৩৯   আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৭ ০৫ ৩৯

ফরমান
আবদুস সালাম

শকুনের ডানায় ভর করে আসে নগরীর অন্ধকার
বাইবেলের পাতা থেকে ঝরে যায় দুর্বিষহ নিঃস্ব দিন

ওরা মারিয়ামকেও ছাড়েনি অপবাদের কালি মাখাতে
সেদিন সূচিতার আর্তনাদে কেঁপে উঠেছিল নগরীর ভিত্
কৌমার্য হারানোর মিথ্যে অপবাদে পৃথিবীর পৃষ্ঠায় নেমেছিল অন্ধকার

কুয়াশার জঙ্গলে জটলা বেঁধেছিল সন্ন‍্যাস রঙের রাস্তা
শকুনের বলিষ্ঠ চিৎকারে বাইবেলের পাতায় নেমেছিল অন্ধকার
বলিষ্ঠ ফরমান জারি হয়েছিল নগরীর পাড়ায়


*কবির কাছ থেকে কবিতাটি সংগ্রহ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ - এর দ্বারা *

Puspaprovat Patrika