ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মোটরবাইক - সবজির লরি মুখোমুখি সংঘর্ষ

শঙ্কর গুপ্তা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯ ০৭ ০৮   আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯ ০৭ ০৮

করণদীঘির ডুমরাডাংগি চুয়াডাঙ্গা জাতীয় সড়কে মোটরবাইকের সাথে সবজির লরি মুখোমুখি সংঘর্ষ

করণদীঘির ডুমরাডাংগি চুয়াডাঙ্গা জাতীয় সড়কে মোটরবাইকের সাথে সবজির লরি মুখোমুখি সংঘর্ষ

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরের করণ দীঘির ডুমরা ডাংগি চুয়াডাঙ্গা 34 নং জাতীয় সড়কে মোটরবাইক  এর সাথে সবজির লড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।  এর ফলে সাথে সাথে মৃত্যু হয় বাইক  । মৃত যুবকের নাম মিঠু মাহাতো। বাড়ি টুঙ্গীদীঘির বারনগাঁও এলাকায়। ঘটনাস্থলে করণদিঘি থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ এসে অবরোধ মুক্ত করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ টুঙ্গীদীঘি থেকে করণদিঘি তে কাজে এসেছিল মিঠু মাহাতো। জাতীয় সড়ক ধরে মোটর বাইকে করে করণদিঘি যাওয়ার সময় ডুমরা ডাংগি চুয়াডাঙ্গা এলাকায় এসে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়িটি আটক করলেও গাড়ির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর