একগুচ্ছ কবিতা
গোলাম রসুল
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪ ১৯ ০৭ ২১ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯ ০৭ ২১
আমি আর তুমি ভুল বকবো
গোলাম রসুল
একঘেয়ে আর বিরক্তিকর আকাশ
এ পার থেকে দেখছিলাম নরকের সমতুল্য শহরের ওপরে দুএক জায়গায় মেঘ
অসাড় মেঘ
এক ঝঞ্ঝার মৃত্যু পরবর্তী অবশ কুহেলিকা
মাল বোঝাই আর বিষণ্ণ জাহাজগুলো স্রোতের বিপরীতে বন্দরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ঘন দৈর্ঘ্যে
আরও দূরে
যেন চিরকালের মতো গতিপথকে ঘুরিয়ে চলেছে দুটো ডানা
ভোরের যতগুলো কোণ সব ভোঁতা
যাতার মতো ঘুরছে
যেন সেকেন্ডের কাঁটার মধ্যে পিশে পিশে তছনছ হচ্ছে সময়
আর ছিটকে পড়ছে চারধারে
মানুষের গলা পাচ্ছি পাইপের ভেতর দিয়ে
তাদের দুএকটা মুখের আকৃতি গড়ে নিচ্ছি বন্ধুর মতো চিনবো বলে
গোটা একটা দিন হবে
প্রাঙ্গণে বাস্তবতাকে হত্যার মতো
আর এক মামুলি পিনে আটকে থাকবে কাটা মস্তকের মতো আমাদের জীবন
তোমাকে আমার বলার ফাঁকে যখন সন্ধ্যা নামবে
যখন চাঁদ থেকে বেরিয়ে এসে এক দল নৌকা ধাবিত হবে আরও দূরের চালাকির দিকে
যখন আর কিছুই দেখা যাবে না
তখন আমি আর তুমি ভুল বকবো
---------------------------------
ঠিকানা
গোলাম রসুল
আজও সূর্য আবর্তনের মাধ্যমে ইতিহাস তৈরী করছে
অথচ তুমি জানো না কে তোমার বাবা কে তোমার মা ভাই বোন আত্মীয় স্বজন
মিথ তোমার বধূ
এখন কে তোমার উত্তরাধিকারী
তাও তুমি ছিলে মারাত্মক
একটি কালির আঁচড়
তুমি সূচনা এবং বিদায়
মেঘ যেভাবে কথা বলতে বলতে সমুদ্রের ওপর দিয়ে ভেসে চলে যায়
অজানা আলো হয় নিজেই ছায়া
আলোর কাছে রয়েছে ছায়ার ঠিকানা
কষ্ট কল্পিত মানুষ
তুমি সেভাবেই বিশ্রাম নাও যেভাবে বিশ্রাম নেয়
তোমার চোখের আভা
-------------------------
তোমার আর আমার
গোলাম রসুল
এসো গণনা করি তোমার আর আমার দূরত্ব
গুনতে গুনতে পেরেকগুলো ঠেসে দেবো গালে
আর চামড়ার পাটাতন হবে আমাদের যাত্রা
প্রথম আমার মনে হয়েছিল আলপিন দিয়ে ঘষে ফেলতে পারবো সব পর্বতগুলোকে
আমি ভাবতাম আমার অশ্রু দিয়ে শুকিয়ে দিতে পারব সমুদ্র গুলো
কারণ কান্নার একটা জগৎ সংসারময় আকর্ষণ রয়েছে নক্ষত্র পর্যন্ত
নিঃসঙ্গ মানুষ
ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে তোমার রক্ত গুনতে থাকো
যোগ বিয়োগ গুণ ভাগ করো
নিশ্চয়ই তুমি খুঁজে পাবে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
কেউ না থাকুক তোমার ছায়া লম্বা লম্বা পায়ে হাঁটছে তোমার সাথেই
আর সেই ছায়ার ভেতর দিয়ে মাইলের পর মাইল হেঁটে চলেছে সারি সারি পিঁপড়ে
তারা খুঁজে বেড়াচ্ছে মৃত্যুর গজানো মাংসদলা
তুমি সেই কালো পোশাকটা পরো
যে পোশাকটা তৈরি করেছিল শুনতে পাবে তার অসাড় গান
যেহেতু পৃথিবী থেকে জীবন্ত ফেরেনি কেউই
তাই চলো তুমি আর আমি যাই এক অবশের মধ্য দিয়ে
সূর্যের আলোয় খোদাই করা কুমির গুলোর ধার দিয়ে
আমরা জলকে ঘষে ঘষে এত সূক্ষ্ম করবো যে
সমুদ্রকে দাঁড়ের মতো বিঁধিয়ে দেবো ইথারের গায়ে
তখন এক শিশু পুনরায় ককিয়ে উঠবে
------------------------------------------------------
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
