মালদা শহরের সঙ্গে জুড়তে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হল বাঁশের সাঁকো
এম আনোয়ার উল হক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ ১২ ১২ ৪০ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১২ ১২ ৪০
মালদা শহরের সঙ্গে জুড়তেগ্রা মবাসীদের উদ্যোগে তৈরি হল বাঁশের সাঁকো
এম আনওয়ার উল হক, কোতুয়ালি
নদী আপন মনে বয়ে চলে নিজ গন্তব্যে। আর সেই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে গ্রাম শহর নগর সভ্যতা। আজকে এরকমই একটি গ্রামের গ্রামের কথা তুলে ধরব। গ্রামটি হচ্ছে গোবিন্দপুর। মালদা শহরের অদূরে এই গ্রাম। বলতে পারেন ঢিল ছুঁড়া দূরত্বে মালদা শহর। শহর থেকে ৬ কিলোমিটার দূরেই এই গ্রাম। কিন্তু গ্রামটিতে যেতে হলে আপনাকে নদীর জল ভাঙতেই হবে । কেননা নদীর ওপর কোন স্থায়ী ব্রিজ বা সেতু নেই।
অজ্ঞাতে গ্রামের মানুষ বিকল্প হিসাবে নিজেদের উদ্যোগে সশ্রমে আস্ত বড় বাঁশের সেতু বানিয়ে ফেলছেন। প্রায় ৪০ বছর ধরে । কোন সরকারি সাহায্য ছাড়াই। যদিও মাত্র দু' কিলোমিটারের রয়েছে দুই দুইজন এমপি রয়েছেন। একজন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর। অন্যজন কংগ্রেস নেতা দক্ষিণ মালদার সাংসদ আবুল হাসেম খান চৌধুরীর বাড়ি। এলাকার মানুষের দাবি বহুদিনের, নদীর উপর একটা স্থায়ী ব্রিজ হোক। কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদের তদবির করেও ফল হয়নি। বাম ডান বিজেপি সব রাজনৈতিক দল দেখিয়েছেন মালদা শহর থেকে রতুয়া যাওয়ার সংযোগকারী কালিন্দ্রি নদীর উপরে থাকা কোতোয়ালির নেতাজি ব্রিজকে।
উল্লেখ্য, নেতাজি সেতুটি বাম আমলে ১৯৯০ সালে তৈরী করা হয়।
রাজনৈতিক দলের নেতাদের তথা জনপ্রতিনিধিদেরও দাবি এত কাছাকাছি ব্রিজ তৈরি করা সম্ভব নয়! এমনই কথা এই প্রতিবেদককে জানিয়েছেন স্থানীয়রা। গোবিন্দপুরের মানুষের বক্তব্য ব্রিজ রয়েছে ঠিকই, কিন্তু সেই ব্রিজ ব্যবহার করতে গোবিন্দপুরের মানুষকে ৪ কিলোমিটার অতিক্রম করে কোতোয়ালি টিপাজানি আরাপুর কিংবা ১২ কিলোমিটার অতিক্রম করে মালদা শহর যাতায়াত করতে হয়। গোবিন্দপুর টিপাজানির উপর ব্রিজ হলে এতটা পথ অতিক্রম করতে হবে না। সেকারনে স্ব-উদ্যোগে প্রতিবছর তৈরি করেন বাঁশের সাঁকো।
গোবিন্দপুরের পারুল কর্মকার জানান,
বারবার প্রশাসনকে জানিয়েও যাতায়াতের যাতায়াতের জন্য সেতু তৈরি না হওয়ায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে তৈরি করে বাঁশের সাঁকো।
মালদা জেলার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় কালিন্দ্রি নদীর উপর তৈরি হল সেই বাঁশের সাঁকো।
স্থানীয়দের দাবি নরহাট্টা গ্রাম পঞ্চাতের গোবিন্দপুর ও কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি, আরাপুর তথা মালদা শহরের মধ্যে যোগাযোগকারী গোবিন্দপুর গ্রামের বাঁশের সাঁকোটি, প্রতিবছর বর্ষায় আসলে তা স্রোতে ভেঙে যায়, যার ফলে যাতায়াতের নানান সমস্যায় ভুগতে হয় গ্রামবাসীদের। তখন গ্রাম থেকেই নদীর উপর চালায় নৌকা। নৌকার মাঝিকে বেতনও দেয় গ্রামবাসীরা। ভরা বর্ষায় নদী পারাপার হতে অনেক সমস্যা হয়। অন্তঃসত্ত্বা বৃদ্ধ রোগীদের প্রচন্ড অসুবিধা হয় নৌকা বা বাঁশের সাঁকো পারাপার হতে। এই গ্রামের ছেলে মেয়েরা মালদা কলেজ, উইমেন্স কলেজ, জোত আরাপুর পরেশনাথ হাই স্কুল, আরাপুর জোত টিপাজানি আহ্লাদিনী ঘোষ গার্লস হাইস্কুলে পড়াশোনা করে। তারা নিয়মিতই যাতায়াত করে ওই অস্থায়ী সেতু দিয়ে বলে জানান পারুল দেবী।
গোবিন্দপুর এর মিঠুন মন্ডল জানান,
বর্ষার সময় চার মাস নৌকা চলে আর আট মাস ভরসা এই বাঁশের সাঁকোটি। সোমবার অবশেষে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তা তৈরি করে।
জোত আড়াপুর পিএন হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সোনালী মন্ডল, বর্ণালী মন্ডল, স্মৃতি রেখা মন্ডলদের কথায় এটা বাঁশের সাঁকো নয় এটা বাঁশের ব্রিজ। তারা জানিয়েছেন, গ্রামে ভাল স্কুল নেই। সে কারনে আমরা ছোটবেলা থেকেই এই ব্রিজ দিয়ে যাতায়াত করি। কোতুয়ালির নেতাজি ব্রিজ ব্যবহার করলে অনেক সময় অপচয় হয়।
ইংরেজবাজার বিধানসভার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ওই গ্রামটি। বিধায়িকার দেখা নেই বলে অভিযোগ করতে পারেনি এলাকাবাসী। অনেক সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে অনেকেই নদীতে পড়ে গেছে। বিশেষ অসুবিধা হয় অন্তঃসত্তা মহিলাকে নিয়ে বলে জানিয়েছেন ভুগত মানুষেরা।
জানা গিয়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এই বাঁশের তৈরি সাঁকো। নিজেদের উদ্যোগে গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর উদ্যোগ নেয় প্রতি বছর । গ্রামবাসীদের পাশাপাশি স্থানীয় ছাত্রছাত্রীরাও গ্রামবাসীদের সঙ্গে হাত লাগায় এই বাঁশের সাঁকো তৈরীর কাজে। তাই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে বাঁশের সাঁকো তৈরি করে সেই সাঁকোর উপর দিয়ে সোমবার যাতায়াত শুরুও করেছেন গ্রামবাসীরা।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
