ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছালেন বদরপুরের সাংবাদিকরা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১৯ মে ২০২১ ০৯ ০৯ ৩৩   আপডেট: ১৯ মে ২০২১ ০৯ ০৯ ৩৩

আবারও বদরপুর প্রেস ক্লাব ও বদরপুর প্রেস অ্যাসােসিয়েশনের মানবিক পদক্ষেপ । দীর্ঘ এক সপ্তাহ পর হাসপাতালে পৌঁছনাে হল ৮০ বছরের এক বৃদ্ধাকে । নাম বাসন্তী সূত্রধর।বাড়ি বদরপুরঘাট কালাইরবন্দ এলাকায় । গত এক সপ্তাহ থেকে বার্ধক্যজনিত রােগে বিছানায় শয্যাশায়ী তিনি । সােমবার বদরপুর প্রেসক্লাবের এক সদস্যের কাছে ফোন আসে । খবর পেয়ে তখন বদরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেলিম আহমদ , পিন্টু শুক্লবৈদ্য , বদরপুর প্রেস অ্যাসােসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাজাদিত্য দাস , কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম মুন্না ও স্থানীয় এসডিআরএফ কর্মী রাহুল নাথ ও অশােকরঞ্জন নাথকে সঙ্গে নিয়ে পিপিই কিট পরে বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় শ্রীগৌরী হাসপাতালে নিয়ে আসেন । এখান থেকে চিকিৎসকরা এই বৃদ্ধাকে কচুয়াদমে পাঠিয়ে দেন । স্থানীয় কেউ এই কাজে সহায়তা না করায় তাঁরা এদিন ক্ষোভ প্রকাশ করে । বলেন , মানুষ মানুষের জন্যই । দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে যদি কেউ এগিয়ে না আসেন তবে কখন আসবেন ? তাই মানবতাকে জিইয়ে রাখতে বদরপুর সাংবাদিকদের কাছ থেকেও শিক্ষা নেওয়ার প্রয়ােজন রয়েছে স্থানীয়দের । উল্লেখ্য , কিছুদিন আগে মিশন রােড আজমল ভবনে এক ইফতার মাহফিলে বদরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে , কারােনা রােগে আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যুর পর শেষকৃত্যে করার জন্য কেউ এগিয়ে না এলে বদরপুর প্রেস ক্লাবের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করবেন ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর