কাছাড় পেপার মিল পুনরায় চালু ও কর্মচারীদের বকেয়া বেতন প্রতিবাদ
আবুল সাহিদ , শিলচর আসাম
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১ ২২ ১০ ৩৩ আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ২২ ১০ ৩৩
আগামী বিধানসভা নির্বাচনের আগে কাছার পেপার মিল পুনরায় চালু করে কর্মচারীদের বেতন পরিশোধ দাবিতে পাচগ্ৰামে কর্মচারীদের প্রতিবাদ। দীর্ঘ বিরতির পর শনিবার তারা আবার আন্দোলনের রূপরেখা তৈরী করতে বাধ্য হন। কেন্দ্র রাজ্য সরকার বারবার ভূয়া প্রতিশ্রুতি দিয়ে আজও পালন করে নি। এর মধ্যে অনাহারে অর্ধাহারে ৭৯ কর্মচারী মৃত্যু হয়েছে। তারপর ও শাসক দলের নেতা মন্ত্ৰীদের গা লড়েনি। এবার আসন্ন নির্বাচন এর প্রতিফলন ঘটবে। আগামী ১৬ ও ১৮ জানুয়ারি তারিখে কাগজ কলের মেইন গেইটের সন্মুখে বিক্ষোভ প্রদর্শন করবে । তবে কর্মচারীরা বেতন হীন ভাবে, অভুক্ত অবস্থায় বিনা চিকিৎসায়, দিন যাপন করছেন। অসমে কোটি কোটি টাকা ব্যয় করে বিশ্ব বিনিয়োগ সন্মেলন অনুষ্ঠিত হল। কিন্তু নিজ রাজ্যের এক মাত্র বৃহৎ পেপার উদ্যোগ খোলার ব্যাবস্থা করছে না সরকার। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত প্রায় ২ লাখ মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে।শিলচরের বিজেপি সাংসদ ড. রাজদীপ রায় লোকসভায় পেপার মিল দুটির কর্মহীন শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরেন অবিলম্বে মিল দুটি খোলার জোরাল দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের মন গলেনি। এহেন পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিকদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে বলে সরাসরি অভিযোগ করল পেপার মিল দুটির সংগঠন জয়েন্ট একশন কমিটি অফ রেকগনাইজ ইউনিয়নের নেতারা। ক্যাজুয়াল কর্মী রয়েছে আরও সহস্রাধিক। তাদের উপার্জন বন্ধ ৩৮ মাস। অথচ কিছুদিন আগেই কোটি কোটি টাকা উড়িয়ে সম্পন্ন হয়েছে নমামি বরাক নদী উৎসব। সেটি কীভাবে সম্পন্ন হলো? এর আগে হয়েছে নমামি ব্রহ্মপুত্র। সেখানেও কোটি কোটি টাকা উড়েছে।এইচপিসির জনৈক কর্মী অশ্রুসিক্ত নয়নে জানান বিজেপি সরকার কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতা দখলের প্রাকলগ্নে প্রতিশ্রুতি দিয়েছিল কাছাড় পেপার মিল আবার চালু করবে । দেওয়া হবে ওদের বকেয়া পাওনা কিন্তু আশ্চর্যজনক ভাবে অসমের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী সব জেনেশুনেও আজ এইচপিসি চালু করা তো দূরের কথা ওদের বকেয়া পাওনা দিতে চায়নি ।আজ রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা নিজেদের নিয়ে ব্যস্ত কিন্তু একবারও কি ভেবেছেন এইসব পরিবারের কথা। তারা অভিযোগ করেন অসমকে আর্থিকভাবে, কর্মসংস্থান, শিল্প বিনিয়োগে এগিয়ে নিয়ে যাবার জন্যে ‘নাগরিকত্ব আইন’ বিরোধী আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান। প্রেস ক্লাবে এদিন ‘নাগরিকত্ব আইন’ বিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন ইউনিয়নের নেতারা।এদিকে অধিকাংশ কর্মী ও তাদের পরিবার পরিজনকে অনাহার,অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। ছেলে-মেয়ের পড়াশোনার খরচ পর্যন্ত চালাতে পারছেন না কর্মীরা। কাগজ কলের কর্মীরা ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়ে প্ৰচণ্ড দুশ্চিন্তায়। কাগজ কল দুটোর বিভিন্ন কর্মী সংস্থা বলেছে,চরম অর্থাভাবের মুখে পড়েই বিশ্বজিৎ দাস আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন ।ইউনিয়ন নেতা মানবেন্দ্র চক্রবর্তী বলেন, এইচপিসি-র অধীন কেরালার কুট্টাযাম এ এক বন্ধ পেপার মিল কেরালা সরকার আগাম ২৫ কোটি টাকা দিয়ে অধিগ্রহণ করেছে, বাকি টাকা এইচপিসি দিতে রাজি হয়েছে, গত ২৫ নভেম্বর অধিগ্রহণ এর কথা জানিয়েছে। অথচ অসমের দুটি পেপার মিলের প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পত্তি জলের দামে বিক্রি করে দিতে চাইছে সরকার।কাগজকলের কর্মীরা মাত্র কুড়ি কোটি টাকা ধার চেয়েছিল বিজেপি সরকারের কাছে, কয়েকমাসের মাইনের জন্য। বেঁচে থাকতে হবে তো। কিন্তু সরকারের মন গলেনি।
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
