গৌতম স্মৃতি শিশু উদ্যানটি শিশুদের ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ০২ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ০২
হরিশ্চন্দ্রপুরঃ
মালদহের হরিশ্চন্দ্রপুর-১ব্লক সদরের গৌতম স্মৃতি শিশু উদ্যান টি রক্ষণা বেক্ষণের অভাবে শিশুদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানা যায়।উল্লেখ্য প্রায় আট বছর আগে তৎকালীন বিধায়কের আর্থিক আনুকূল্যে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের টাউন লাইব্রেরী ময়দানে নির্মিত হয়েছিল বলে শিশু উদ্যান। এই শিশু উদ্যানে বসেছিল স্লিপার থেকে শুরু করে দোলনা এমনকি ছিল বসার ব্যবস্থা। এই শিশু উদ্যান এর দেখভালের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরির পরিচালন কমিটির হাতে। কিন্তু প্রশাসনিক নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এই শিশু উদ্যান আগাছায় ভরে গিয়েছে। শিশু উদ্যান এর ভেতরে বাইরে চারিদিকেই জঙ্গল।শিশু উদ্যানের প্রধান ফটক ভেঙে যাওয়ার ফলে ভিতরে দিনের বেলা গরু-বাছুর চরে বেড়ায়।এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আলো না থাকায় জরাজীর্ণ এই পার্কের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যক্তিরা।রাতের বেলা তাস জুয়ার আসর বসে বলেও ও অভিযোগ।
এলাকার বাসিন্দারা জানান,প্রশাসনিক হস্তক্ষেপে আবার নতুন করে সেজে উঠুক শিশু উদ্যান। এলাকার শিশুদের ব্যবহারের উপযোগী করা হোক প্রশাসনের উদ্যোগে।
হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী পরিচালন কমিটির সম্পাদক সুব্রতকুমার দাস জানান, এই শিশু উদ্যান রক্ষণাবেক্ষণ করার মত আর্থিক সামর্থ্য বা লোকবল কোনটাই এখন হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী হাতে নেই। রক্ষণা বেক্ষণের অভাবেই এই পার্কের এখন বেহাল দশা। আমরাও চাই হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন এই ব্যাপারে নজর দিক।
পরিচালন সমিতির সভাপতি পারিজাত রায় জানান, হরিশ্চন্দ্রপুর এ আস্তে আস্তে সব খেলার মাঠ নষ্ট হতে বসেছে। তৎকালীন বিধায়কের অনুদানে হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরী ময়দানে একটি শিশু উদ্যান তৈরি করা হয়েছিল। প্রথমদিকে গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এর তত্ত্বাবধানে এই পার্ক রক্ষণাবেক্ষণ করা হতো। বর্তমানে কোন গ্রন্থাগারে কোন স্টাফ নেই। এছাড়াও পার্ক রক্ষণাবেক্ষণ করার মত আর্থিক অবস্থাও গ্রন্থাগারের বর্তমানে নেই। এই দুয়ের কারনে ই শিশুদের জন্য নির্মিত এই উদ্যানটি আস্তে আস্তে নষ্ট হতে বসেছে। অবিলম্বে পার্কটির সৌন্দর্যায়ন করা হোক। গ্রন্থাগার প্রাঙ্গণে ও শিশুউদ্যানে আলোর ব্যবস্থা করুক প্রশাসন। এখনই ব্যবস্থা না নিলে পার্কটি ধ্বংসের মুখে পড়বে।
হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরির প্রাক্তন গ্রন্থাগার সহকারি মালা সান্যাল জানান, ২০১২ সালে এই শিশু উদ্যান গ্রন্থাগারের মাঠের এক অংশে তৈরি হয়েছিল। তখন লাইব্রেরির আর্থিক সহায়তায় এই পার্কের রক্ষণাবেক্ষণও দেখভাল করা হতো। পার্কটিতে শিশুদের আনাগোনা ছিল ভাল। বর্তমানে শিশুদের খেলার জায়গার অনেক অভাব।পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় প্রশাসন দিলে খুব ভালো হয়।এই প্রসঙ্গে জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন বলেন, সৌন্দর্যায়নের দাবি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি।আমি এই বিষয়ে নজেলা পরিষদের পরবর্তী সভায় আলোচনা করব।সেই সঙ্গে জেলা শাসককেও জানাবো। এমন সুন্দর একটি শিশুদের পার্ক কখনো নষ্ট হতে দেওয়া যায় না।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু বলেন, ওই শিশু উদ্যানের বেহাল দশার কথা শুনেছি।ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ নেয়া হবে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পানীয় জল ব্যবহারে সচেতনতা শিবির বীরভূমের লোকপুর এলাকায়
- মালদায় অভিনব বিয়ে, বরকনের অঙ্গদানের অঙ্গীকার
- চুল ম্যানের এক নয়া কাহিনীর নজির
- পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়
- দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার
- বৌদিকে থেঁতলে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে
- ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ
- নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন
- সামসি কলেজের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে শেষ শ্রদ্ধা
- গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ
- ঘুম আসে না? আপনার বালিশই সমস্যার কারণ নয়তো?
- নতুন পরিচয়ে দীপিকা পাডুকোন!
- পুষ্টিতে ভরপুর ভিন্ন স্বাদের ‘সবজির ত্রিমোহিনী লাড্ডু’
- পুলিসের মানবিক মুখ, চিকিৎসার ব্যবস্থা হলো স্কুল ছাত্রীর
- মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ভয়ে আতঙ্কিত মালদাবাসী
