এলাম বাংলাদেশ থেকে
শিবব্রত গুহ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭ ০৫ ১৪ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭ ০৫ ১৪
অনেকদিন থেকেই বাংলাদেশ যাব যাব করেও
যাওয়া হচ্ছিল না। অবশেষে, বাড়ি থেকে বেড়িয়ে
পড়লাম আমি বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশ যাওয়ার ভিসা আগেই করে রেখেছিলাম। কোলকাতার শিয়ালদহ স্টেশন থেকে গেদে লোকাল ট্রেনে চেপে সোজা গেদেতে পৌঁছে
সেখানে বিএসএফ চেকিং শেষে দর্শনা বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করলাম।
বাংলাদেশে প্রথম দেখলাম রায়েশার বিল। বিলের
সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। দর্শনায় আছে একটি বড় সুগার মিল। অনেকটা জায়গা জুড়ে
এই মিলটা আছে। বাংলাদেশে প্রথম যে জেলায়
গেলাম আমরা তার নাম চুয়াডাঙ্গা। আমরা মোট
১১ জন মিলে বাংলাদেশে গিয়েছিলাম। ভারতের স্বাধীনতার আগে, বাংলাদেশের কার্পাসডাঙ্গায় এক মাটির বাড়ীতে এসে বেশ কিছুদিন ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি নাকি এই মাটির
বাড়ীতে বসে তাঁর বিখ্যাত " লিচুচোর " কবিতাটি
লিখেছিলেন। এই মাটির বাড়ীটা দেখবার মতো।
বিদ্রোহী কবির পদধূলিধন্য বাড়ীতে আসতে পেরে
নিজেকে ধন্য মনে করলাম।
এর একটু দূরেই কুলকুল করে বয়ে চলেছে ভৈরব নদী। শোনা যায়, এই নদীর কূলে বসে কবি নজরুল কিছু গান লিখেছিলেন। বাংলাদেশের
বাস সার্ভিস খুব ভালো আর বাসের সংখ্যাও অনেক। কার্পাসডাঙ্গা চার্চ দেখবার মতো। এখান
থেকে আমরা গেলাম কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়াতে
একটা জিনিস দেখে আমি ভারী অবাক হলাম।
ওখানে রাস্তার দুধারে শুধু সারি সারি রাইস মিল।
এত রাইস মিল একজায়গায় আমি এর আগে
কখনো দেখেনি।
এবারে দেখলাম বাংলাদেশের বিখ্যাত নদী পদ্মাকে। এই পদ্মার কথা আমি এর আগে
অনেক শুনেছিলাম। আজ নিজের চোখে
দেখলাম। আমার দুচোখ সার্থক হল।
পদ্মার রূপ বর্ণনা করার মতো ভাষা আমার
নেই। এই পদ্মার ইলিশ জগৎ বিখ্যাত।
এর স্বাদ আমি এর আগে চুয়াডাঙ্গাতেই পেয়েছিলাম। এই পদ্মা নদীর ওপর
পাশাপাশি আছে লালন শাহ সেতু ও
হার্ডিঞ্জ ব্রীজ। দুটি সেতুই দারুণ।
এই হার্ডিঞ্জ ব্রীজ হল বাংলাদেশের বৃহত্তম
রেলসেতু। হার্ডিঞ্জ সাহেবের নামে এর
নামকরণ হয়েছিল। এর বয়স একশো বছরেরও
বেশি। বাংলাদেশে সবচেয়ে ভালো লেগেছে যে জায়গাটা সেটা হল শিলাইদহ কুঠিবাড়ী। এই
কুঠিবাড়ীটি দোতলা। এটি দেখতে বড় সুন্দর।
এর একপাশে আছে একটি পুষ্করিনী। সেই পুষ্করিনীর এক কোনে রয়েছে একটি ভাঙাচোরা
বজরা। এই বজরাতে চড়ে কবিগুরু ভ্রমণ করতেন
ও তাঁর অনন্য সৃষ্টি রচনা করতেন। এই বাড়ীর
দেয়ালে দেয়ালে সাজানো আছে রবীন্দ্রনাথের ছবি দিয়ে। এখানে তাঁর ব্যবহৃত পালঙ্ক, টেবিল,
রান্নাঘর প্রভৃতি রয়েছে। এসব দেখে আমার
মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল।
কুষ্টিয়াতে আছে বাংলাদেশের বিখ্যাত লেখক
মীর মশাররফ হোসেনের জন্মস্থান। তাঁর রচিত
বিখ্যাত ট্র্যাজেডি গ্রন্থের নাম হল "বিষাদ সিন্ধু"।
এখানে লেখকের নামাঙ্কিত একটি মাধ্যমিক
বিদ্যালয় আছে। এছাড়া, এখানে রয়েছে
মীর মশাররফ সংগ্রহশালা ও অডিটোরিয়াম।
সংগ্রহশালাটি দেখবার মতো। এখান থেকে লেখকের জীবনের অনেক তথ্য আমরা
পেলাম।
কুষ্টিয়ার অন্যতম দর্শনীয় স্থান হল লালন
শাহের মাজার। এর প্রবেশদ্বার বিরাট উঁচু।
এখানে বিখ্যাত বাউল লালন শাহের সমাধি
রয়েছে। তার সমাধি সৌধ দেখবার মতো।
অপূর্ব তার কারুকাজ। লালন শাহের সমাধির
আশেপাশে আছে তাঁর সঙ্গীসাথী বাউল -
ফকিরদের সমাধি। এখানকার ভাবগম্ভীর
পরিবেশ মনকে মুগ্ধ করে। এখানে একটি বড়
অডিটোরিয়াম রয়েছে। এই অডিটোরিয়ামে
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল -
ফকিরেরা এসে সংগীত পরিবেশন করে থাকে।
এখানে আছে একটি একাডেমিক ভবন। এই ভবনের লালন মিউজিয়াম অনন্যসাধারণ।
এই মিউজিয়াম দেখলে লালনের জীবন
সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করা যায়।
বাংলাদেশের পাবনা একটি বড় সাজানো
গোছানো শহর। এখানে দেখলাম বাংলাদেশের বিখ্যাত রিক্সা। রাজধানী ঢাকার মতো অত
সুন্দর না হলেও এই রিক্সাগুলো বেশ ভালোই।
পাবনাতে চার্চ, ব্রিটিশ আমলের জেলখানা, মসজিদ বাড়ি দেখবার মতো। এখানকার যাতায়াত ব্যবস্থাও ভালো। পাবনার দই ও
বগুড়ার সরপড়া দই বিখ্যাত। এই দুই ধরনের
দই খাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এর স্বাদ
অপূর্ব।
পাবনা শহরে আছে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা
সুচিত্রা সেনের বাড়ী। বর্তমানে, বাংলাদেশ সরকারের উদ্যোগে এই বাড়ী সুচিত্রা সেন স্মৃতি
সংগ্রহশালাতে রূপান্তরিত হয়েছে। বেশ অনেকটা
জায়গা জুড়ে এই সংগ্রহশালা। এর সামনে আছে
একটা ছোটখাটো বাগান। এই বাগানে ফুটে রয়েছে নানা রকমের জানা অজানা ফুল।
এই সংগ্রহশালাতে সুচিত্রা সেনের জীবনের
নানা স্মৃতি সুন্দরভাবে সংরক্ষিত আছে।
পাবনা শহর থেকে একটু দূরে রয়েছে হিমাইতপুর
গ্রাম। নামেই গ্রাম, কিন্তু, দেখে মোটেই বোঝার
উপায় নেই , যে এটা গ্রাম না শহর! এখানেই অনেকদিন আগে জন্মগ্রহণ করেছিলেন সৎসঙ্গের
প্রতিষ্ঠাতা পরমপ্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র। এখানে আছে অনুকূল ঠাকুরের আশ্রম। এই আশ্রমের দুটি প্রবেশদ্বার। বিরাট জায়গা জুড়ে
এই আশ্রম অবস্থিত। এখানে অনুকূল ঠাকুরের বাবা মায়ের সমাধি মন্দিরটি দেখবার মতো।
অসাধারণ তার কারুকাজ। এছাড়া, অনুকূল
ঠাকুরের মন্দিরটিও ভালো। এই আশ্রমের একধারে একটি বড় পুকুর আছে। এর নাম
অনুকূল সায়র। এছাড়া, এখানে গেস্ট হাউসও
রয়েছে।
একটা কথা তো বলাই হয়নি, পাবনাতে থাকার জন্য অনেক ভালো হোটেল আছে। হোটেল
ভাড়া মোটামুটি বাংলাদেশী মুদ্রায় দিনপ্রতি
৮০০ - ১০০০ হাজার টাকার মধ্যে। আমরা
সবাই পাবনাতে যে হোটেলে ছিলাম তার
নাম " আল - জেহাদ"। হোটেলটি বেশ ভালোই।
এবার নিজের দেশ ভারতে ফেরার পালা। একটা
জিনিস দেখে আমি সত্যিই অবাক হলাম,
বাংলাদেশের যেখানেই গেছি, সেখানেই
মানুষের ভালো ব্যবহারে মুগ্ধ হয়েছি। সত্যিই,
এ আমার কাছে এক বিরাট পাওয়া। মনটা
ভারাক্রান্ত হয়ে গেল। দর্শনা বর্ডার পেরিয়ে
ভারতে প্রবেশ করলাম আমরা সবাই।
বিদায় বাংলাদেশ, বিদায়।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
