ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

এসপির কাছে অবৈধ মদের কারবার বন্ধের আবেদন চাবাগানের মহিলাদের।

নিউজডেস্ক, মালবাজার।

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ৫০   আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ৫০

 

 

চা বাগানের শ্রমিক লাইনগুলোতে মদের অবৈধ কারবারের রমরমা নিয়ে সরাসরি পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন মালবাজার মহকুমার  ওয়াশাবাড়ি চা বাগানের মহিলা শ্রমিকরা। এই বাগানের নীচ লাইনের রেনুকা লামা, রিতা ওড়াও  সনিকা মুন্ডা রা মঙ্গলবার বিকেলে হাতের সামনে জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি কে পেয়ে মদের রমরমা কারবারের কথা তুলে ধরেন।
এই মদের জন্য প্রতিদিন  পরিবারে তাদের যে সমস্যা ও অশান্তির  মুখোমুখি হতে হয় সেগুলো সবিস্তারে তুলে ধরেন।
শুধু মদই নয়। চাবাগানে হাতি চিতাবাঘের আতঙ্ক লেগেই রয়েছে। যার ফলে প্রতিদিন অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাগানের সব শ্রমিকেরা। মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপার অভিশেক মোদি সামাজিক সচেতনতা শিবিরে এই চাবাগানে আসেন।           
পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, শ্রমিক লাইনগুলোতে অবৈধ মদের কারবার রুখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।ওয়াশাবাড়ি চা বাগানের অফিসের সামনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে পুলিস সুপার বলেন,জেলার প্রতিটি থানা এলাকাতেই সাধারন মানুষের সমস্যা, সাইবার ক্রাইম, মানব পাচার, বন্যপ্রানী ও মানুষ সংঘাত এড়ানোর পাশাপাশি অবৈধ নেশার কারবারিদের বিরুদ্ধে সাধারন মানুষকে সচেতন করে তুলতে এ ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হচ্ছে। অনুষ্ঠানগুলোতে ভালো সাড়া মিলছে বলে পুলিশ সুপার অভিষেক মোদি জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে চা বাগানের অত্যন্ত দুস্থ ১০০ টি পরিবারের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুক শেরপা, মালের এসডিপিও দেবাশীষ চক্রবর্তী, মাল থানার ওসি অসীম মজুমদার সহ ওয়াশাবাড়ি চা বাগানের ম্যানেজার রাজ কুমার মন্ডল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর