ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নিলে ডানকান গোষ্ঠীর সমস্যা মিটবে

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ১৭   আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ১৭

কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নিলে ডানকান গোষ্ঠীর সমস্যা মিটবে। অভিমত 

সংবাদদাতা, মালবাজার, ২৫ নভেম্বর

 কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে উদ্যোগ নিলে ডুয়ার্সে ডানকান গোষ্ঠীর পরিচালিত চাবাগান গুলির সমস্যা মিটতে পারে। সোমবার চালাসার এক বেসরকারি হলে ডুয়ার্সের ডানকান গোষ্ঠীর পরিচালিত চাবাগান গুলির সমস্যা নিয়ে চা শ্রমিক সংগঠন গুলির যৌথ মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভার শেষে যৌথ মঞ্চের নেতারা এই অভিমত ব্যাক্ত করেন। যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক জিয়াউল আলম বলেন, ডানকান গোষ্ঠী কার্যত দেউলিয়া হয়ে গেছে। এই কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছে ১৬ চাবাগানের ৩২ হাজার শ্রমিক।এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারের শিল্প ও বানিজ্য মন্ত্রক এবং রাজ্য সরকারের শিল্প ও বানিজ্য মন্ত্রক যৌথ ভাবে উদ্যোগ নেয় তবে সমস্যার জাল কেটে যাবে। চাবাগান গুলি সচল ও স্বাভাবিক হবে। কিন্তু, দুই সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আজ আমরা ডানকান গোষ্ঠীর চাবাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনা করেছি। আমরা ধাপে ধাপে প্রবিডেন্ট ফান্ড দপ্তর, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সর্বশেষ আদালতের কাছে যাব। 
মঞ্চের অপর আহ্বায়ক মুনিকুমার ডার্নেল বলেন, আজ ডানকান গোষ্ঠীর পরিচালিত চাবাগান গুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।বিভিন্ন বাগান থেকে প্রতিনিধিরা এসেছিলেন। আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্যা মোচনে উদ্যোগ নেবে। 
প্রসঙ্গত উল্লেখ্য, ডানকান গোষ্ঠীর পরিচালিত ডুয়ার্সে ১৬টি চাবাগান রয়েছে। ২০১৫ সাল থেকে এই চাবাগান গুলির  প্রায় অচলাবস্থা চলছে। মাঝে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণের কথা ঘোষণা করলেও ফলপ্রসু হয়নি।                                                                                                                                           

Puspaprovat Patrika