ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

শিল্পাঞ্চলের জন্য জমি পরিদর্শন জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের।

হক নাসরিন বানু

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ০১   আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ০১

মালদা:

মালদা জেলায় শিল্পাঞ্চলের জন্য জমি পরিদর্শন করলেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য।  সোমবার বেলা বারোটা নাগাদ মালদা চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায় প্রায় ১৭ একর জায়গা পরিদর্শন করেন  জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, চাঁচল মহকুমা শাসক সব্যসাচী রায়, অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায়, চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও অমিত কুমার সাউ সহ অন্যান্যরা। 
উত্তর মালদা কেন্দ্রের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে উত্তর মালদা কেন্দ্রে একটি শিল্পাঞ্চল করা হয়। সোমবার তাদের দাবি মত বিভিন্ন দপ্তরের আধিকারিক জমি পরিদর্শন করেন জেলা শাসক। জমি পরিদর্শনের পরে তিনি বলেন, উত্তর মালদা কেন্দ্রের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠুক। সোমবার চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের একটি জমি পরিদর্শন করা হয় এই এলাকায়। শিল্পাঞ্চল হলে কর্মসংস্থানও বাড়বে। সরকারি জমিতে শিল্পাঞ্চল করার জন্য যা করণীয় তা প্রশাসনের উদ্যোগে করা হবে বলে তিনি জানান। 
মালদা জেলা ব্যবসায়ীদের নেতা তথা বিশিষ্ট শিল্পপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা দাবি করেছিলেন উত্তর মালদা কেন্দ্রে শিল্পাঞ্চল গড়ে উঠুক। সেই দাবি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখেছিলেন। শিল্প কেন্দ্র গড়ে উঠলে  এলাকার যেমন উন্নয়ন হবে তার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। সোমবার সরকারি একটি জমি পরিদর্শন করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। সমস্ত কাজ দেখে শিল্পাঞ্চল তৈরীর উদ্যোগ নেওয়া হবে। এই এলাকায় শিল্পাঞ্চল হলে এলাকার মানুষ উপকৃত হবে বলে জানান তিনি। এর জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর