অরাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন বীরভূমের রাজনগরে
খান আরশাদ, বীরভূম
প্রকাশিত: ১৫ জুন ২০১৯ ১৬ ০৪ ৪৮ আপডেট: ১৫ জুন ২০১৯ ১৬ ০৪ ৪৮
বক্তব্য রাখছেন গাঁওতা নেতা সুনিল সরেন। পাশে বিজেপি নেতা অনুপ গঁরাই ও অন্যান্যরা
আদিবাসী গাঁওতা ও বিজেপি নেতাদের হাত ধরে অরাজনৈতিক কার্যালয় তৈরি হল বীরভূমের রাজনগরে। জনসাধারনের কার্যালয় নামে এই কার্যালয়টির উদ্বোধন হল বীরভূমের রাজনগরে। শনিবার রাজনগরের ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম খাসবাজারে এই কার্যালয়টি উদ্বোধন হল। ফিতে কেটে এই কার্যালয়টির উদ্বোধন করেন এদিনের সভার সভাপতি প্রভাত চ্যাটার্জী। বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের উদ্যোগে তৈরি এই কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী গাঁওতার সুনিল সরেন, বিজেপি নেতা অনুপ গঁরাই সহ বেশ কয়েকশো স্থানীয় মানুষ। সুনিল সরেন জানান এই কার্যালয়টি তৈরির মুখ্য উদ্দেশ্য হল এখানে এসে এলাকার সাধারণ মানুষ নিজেদের যেসব সমস্যা, অভাব-অভিযোগ তুলে ধরবেন সেগুলি সমাধানের জন্য এই কার্যালয়ের সদস্যরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। রাজনগর থানা, ব্লক, পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় পরিষেবা পেতে সাহায্য করা হবে এই কার্যালয় থেকে। স্থানীয় বিজেপি নেতাদের উদ্যোগে এই কার্যালয় অরাজনৈতিকভাবে তৈরি হলেও মোদীজীর সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়েই চলতে চান কার্যালয়ের সদস্যরা। এদিন এই কার্যালয়ের সদস্য বাপ্পাদিত্য দে, রাহুল কর্মকার, সন্দিপ পাল, সেখ ইববার, রকিউল আহমেদ, গিরিধারী পাল, পরিতোষ মন্ডল সহ প্রায় শতিনেক স্থানীয় মানুষ এই অরাজনৈতিক মঞ্চটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নেন। জাতি ধর্ম নির্বিশেষে সবধরনের মানুষ এখানে নিজেদের সব ধরনের সমস্যার কথা তুলে ধরতে পারবেন বলে জানান বিজেপি নেতা অনুপ গঁরাই। সুনিল সরেন বিজেপি নেতা সামিউল আক্তার মিলনের ভূয়সী প্রশংসা করে বলেন মিলন এলাকার একজন জনপ্রিয় ও বিশিষ্ট সমাজসেবক। এলাকায় মিলনের বিকল্প মিলন নিজেই। সামিউল আক্তার মিলন জানান তাঁর দীর্ঘ দিনের ইচ্ছা ছিল এলাকায় এধরনের একটি সাধারণ মানুষের বসার জায়গা। যেখানে সব ধর্মের মানুষ এসে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সমস্যার সমাধানের চেষ্টা করবেন ও বিভিন্ন সরকারী পরিষেবা পেতে সাহায্য করবেন। আজ তিনি ও তাঁর অনুগামীরা এই জায়গাটা তৈরি করতে পেরে নিজেদের গর্ব অনুভব করছেন বলে জানান সামিউল আক্তার মিলন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
