ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বীরভূমে জয়ের হ্যাট্রিক করলেন শতাব্দী

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ২৪ মে ২০১৯ ০০ ১২ ১৫   আপডেট: ২৪ মে ২০১৯ ০০ ১২ ১৫

বীরভূমে জয়ের হ্যাট্রিক করলেন শতাব্দী ।-
খান আরশাদ, বীরভূম। 

সারা দেশেই গেরুয়া শিবিরের ঝড়ে নাস্তানাবুদ বিরোধীরা। এরাজ্যেও সেই গেরুয়া শিবিরেরই জয়জয়াকার। যেখানে সমস্ত তৃনমূল নেতাকর্মীদেরই এক কথা ছিলো বিয়াল্লিশে বিয়াল্লিশ। কিন্তু পদ্মের ধাক্কা জোড়া ফুলের ওপর বেশ জোরেই আছড়ে পড়লো। কিন্তু  এ এর উল্টো ছবিই দেখা দিলো অনুব্রতর গড় বীরভূমে। বীরভূমে লোকসভার দুটি আসনের মধ্যে দুটিই তৃনমূলেরই দখলে থাকলো। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে তৃনমূলের অসিত মাল, বিজেপির রামপ্রসাদ দাস এবং বামপ্রার্থী ডাঃ রামচন্দ্র ডোমের মধ্যে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূলের শতাব্দী রায়, বিজেপির দুধকুমার মন্ডল, কংগ্রেসের ইমাম হোসেন ও বাম প্রার্থী ডাঃ রেজাউল করিমের মধ্যেই মূলত লড়াইটা হল। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী অসিত মাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামপ্রসাদ দাসকে ৯৪,১৯০ ভোটের ব্যাবধানে হারান। এবং  বীরভূম লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মন্ডলকে ৮১,৫০২ ভোটে হারিয়ে জয়ী হন। শতাব্দী রায় এবার জয়ের হ্যাট্রিক করলেন। তৃনমূলের এই জয়ের ব্যাপারে জেলা সভাপতি অনুব্রত মন্ডল ওর্ফে কেষ্ট মন্ডল বলেন এই জয়ের ব্যাপারে আমি আগেই বলেছি আমরা দুটো সিটেই জয় পাবো। কিন্তু তাঁকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি বলেছিলেন বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেব এবং কেন্দ্রে এনডিএ জোট ক্ষমতায় আসবে না। এর উত্তরে তিনি বলেন রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়।

Puspaprovat Patrika