মালদা
স্ট্রং রুম থেকে বেআইনিভাবে বাক্স সরানোর অভিযোগ
হক নাসরিন বানু
প্রকাশিত: ১১ মে ২০১৯ ২২ ১০ ৪৫ আপডেট: ১১ মে ২০১৯ ২২ ১০ ৪৫
মালদা
স্ট্রং রুম থেকে বেআইনিভাবে বাক্স সরানোর অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে করলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি মুস্তাক আলম৷শনিবার দুপুর ১টায় জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের সামনে অভিযোগের প্রমাণও পেশ করেন তিনি৷ তবে এনিয়ে জেলা নির্বাচন আধিকারিকের
কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর ইলেকশন এজেন্ট মহম্মদঃ মহাফিজ আলম জানান, "দক্ষিণ মালদা কেন্দ্রের স্ট্রংরুম তৈরি করা হয়েছে মালদা পলিটেকনিকে৷ শনিবার সকালে সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধির ফোন মারফত জানতে পারি, স্ট্রংরুমের সিল ভেঙে ইলেকশনে ব্যবহৃত সামগ্রী ট্রাঙ্ক সমেত লরিতে তোলা হচ্ছে৷ বিষয়টি আমি দলের বিভিন্ন প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে স্ট্রংরুমে যেতে বলার সঙ্গে নিজেও মালদা পলিটেকনিকে যাই৷ ঘটনাস্থলে আমরা পৌঁছতেই সেই ট্রাঙ্কগুলিকে পুনরায় স্ট্রংরুমে রেখে দেওয়া হয়৷ স্ট্রংরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি ঘটনার বেশ কিছু অংশ ভিডিয়ো করে রাখতে পেরেছে৷ স্ট্রংরুমে ঢোকার রাস্তা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে না৷ আমি ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয়বাহিনীকে সিসি ক্যামেরা সংক্রান্ত বিষয় জানাই৷ কেন্দ্রীয়বাহিনীর দাবি, সিসিক্যামেরা কোথায় আছে, কোথায় থাকবে সেসব বিষয় তাদের অধীনে নেই৷ স্ট্রংরুমের প্রবেশপথে সিসি ক্যামেরা না থাকায় বিষয়টি থেকে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে৷ এসডিও পার্থ চক্রবর্তীকে সিসি ক্যামেরার বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি সাফ জানিয়ে দেন, আদেশ অনুযায়ী তাঁরা কাজ করেছেন৷ তার বেশি তাঁরা কিছু বলতে পারবেন না৷ যে সমস্ত লেবার স্ট্রংরুমে ঢুকে ট্রাঙ্কগুলি বাইরে লরিতে তুলছিল, রেজিস্ট্রারে তাদেরও নাম নথিভূক্ত করা হয়নি৷ সমস্ত ঘটনা জানিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি৷"
জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম জানান, "প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীকে ৮ মে চিঠি মারফত জানানো হয়, আগামী ১২ মে রবিবার দুপুর ১২টায় সিল করা ট্রাঙ্কগুলিকে পুনরায় সিল করা হবে৷ সেখানে প্রার্থী অথবা তার ইলেকশন এজেন্ট যেন উপস্থিত থাকেন৷ অথচ আজ সকাল সাড়ে ৯টায় স্ট্রংরুমের সিল ভেঙে ট্রাঙ্ক ভরতি ইভিএম লরিতে তোলা হচ্ছিল৷ মালদা পলিটেকনিকে উপস্থিত আমাদের প্রতিনিধি সমস্ত ঘটনা আমাদের জানান৷ সমস্ত ঘটনা আমরা এসডিও জানাই৷ জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসককে এবিষয়ে জানানোর চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ তিনি আমাদের ফোন ধরেন না৷ নিজের চাকরি বাঁচাবেন, না দুর্নীতির কবল থেকে নিজেকে বাঁচাবেন, তা নিয়েই তিনি লড়াই করছেন৷ গত পরশুদিন গোপনসূত্রে আমরা জানতে পারি, শাসকদল জেলাশাসককে নির্দেশ দিয়েছে, যেভাবেই হোক মালদার দুটো লোকসভা কেন্দ্রের ইভিএম পালটে ফেলতে হবে৷ যদিও এবিষয়ে আমাদের হাতে প্রমাণ নেই৷ সমস্ত বিষয় জানিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলাশাসক সই করে এক তারিখ জানাচ্ছেন, কিন্তু তার আগেই ইভিএম সরিয়ে চোরের ভূমিকা পালন করছে প্রশাসন৷ জেলা প্রশাসন নির্বাচনের হয়ে কাজ করছে না, শাসকদলের হয়ে কাজ করছে৷"
এবিষয়ে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের প্রতিক্রিয়া পেতে তাঁকে ফোন করা হলে বরাবরের মতো তিনি আজও ফোন ধরেননি৷অপরদিকে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সংবাদমাধ্যমকে জানানআমরা জানতে পেরেছি আজ শনিবার মালদা জেলা শাসক তার টিম ও চার পাঁচ জন অফিসার কে নিয়ে বিশাল আকারের একটি ট্রাক ও ২০ জন লেবার দের নিয়ে স্ট্রং রুম থেকে বেআইনিভাবে বাক্স ও কিছু জিনিসপত্র ট্রাকে তোলার পর কেন্দ্রীয় বাহিনীদের অবজেকশন করায় বচসা বাধে তারপর প্রশাসনের পক্ষ থেকে স্ট্রং রুমে আবার বাক্স ও কিছু পুটলি রাখা হয়। প্রশাসনের এই কাজের জন্য মালদা জেলাশাসকে অপসারণ করতে হবে। যদি মালদা জেলা শাসককে অপসারণ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। এই ব্যাপারে আমরা ইসির কাছে কমপ্লেন করতে চলেছি।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
