ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ২৬ অক্টোবর ২০২৬   কার্তিক ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত

সফিকুল ইসলাম

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ২০ ০৮ ৩৬   আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২০ ০৮ ৩৬

সফিকুল ইসলাম,ফরাক্কা: মুর্শিদাবাদের ফরাক্কার আমতলায় যুবক খুনের ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নাসিরুদ্দিন শেখ ওরফে ‘মিস্টার’ (৩৪)। তাঁর বাড়ি ফরাক্কার অর্জুনপুরের সাঁকোপাড়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও মতবিরোধের জেরেই পরিকল্পনা করে খুন করা হয় ২০ বছরের যুবক মোবারক হোসেনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকালে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ফরাক্কার আমতলায় একটি ধানক্ষেত থেকে মোবারক হোসেনের গলাকাটা ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ। তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন থানার আইসি অমিত মুখার্জি ও এসডিপিও দীপেন্দ্র তামাং। তদন্তে এনটিপিসি থানার পুলিশও সহযোগিতা করে।

ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়। এরপর মৃতের মোবাইলের কল ডিটেলস এবং এলাকার একটি মদের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন হিসেবে নাসিরুদ্দিনের সন্ধান পায় পুলিশ। শনিবার রাতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশের দাবি, জেরায় তিনি খুনের কথা স্বীকার করেছেন।

রবিবার ফরাক্কা থানায় সাংবাদিক সম্মেলনে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, ওড়িশায় একসঙ্গে কাজ করার সময় মোবারক ও বিবাহিত নাসিরুদ্দিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে সেই সম্পর্কে টানাপোড়েন ও মতবিরোধ দেখা দেয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশের অভিযোগ, ঘটনার দিন মোবারককে মাঠে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করানোর পর তাঁর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়।

ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং থানার আইসি অমিত মুখার্জি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর