রেলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রাজদীপ, ডেকে পাঠালেন জিএমকে
দিদারুল ইসলাম
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯ ১৯ ০৭ ৪৭ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১৯ ০৭ ৪৭
রেলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রাজদীপ, ডেকে পাঠালেন জিএমকে।
শিলচর ২২ অক্টোবর :- শিলচর রেল স্টেশনে টিকিট জালিয়াতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। সম্প্রতি রেল স্টেশনে দুর্নীতির অভিযুক্ত আধিকারিককে বহাল তবিয়তে রাখায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়কে শিলচর ডেকে পাঠিয়েছেন সাংসদ রাজদীপ। এ মাসের শেষেই শিলচরে আসবেন বলে কথা দিয়েছেন জিএম।উল্লেখ্য, তৎকাল টিকিট নিয়ে জালিয়াতি এবং আর্থিক কেলেঙ্কারির দায়ে মাস চারেক আগে হাতেনাতে ধরা পড়েছিলেন শিলচরের রেলকর্মী অর্পিতা দাস। বিভাগের অ্যান্টি ফ্রড শাখা গত ৩ জুন সকাল ১১টায় তার কাউন্টারে হানা দিয়ে কিছু বেনামি টিকিট এবং টাকার জালিয়াতি ধরেছিল। ছয় মাসের ইনক্রিমেন্ট কর্তন সহ বিভাগের তরফে অন্যান্য শাস্তি পেয়েছিলেন কর্মীটি। সেই অর্পিতা দাসকেই শিলচর রেল স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারেনটেনডেন্ট (সিআরএস) ইনচার্জ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। একজন দুর্নীতির দায়ে অভিযুক্ত আধিকারিককে আবার শিলচর রেল স্টেশনে নিযুক্তি দিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে রেল বিভাগ। সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে ফলাও করে প্রচার করছে, সেই সময় রেলের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগ দুর্নীতির ক্ষেত্রে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে নরম মনোভাব পোষণ করছে।
অর্পিতা দাস এতদিন শিলচরে রেলস্টেশনের এসিস্ট্যান্ট রিজার্ভেশন সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রেল বিভাগে রয়েছেন তিনি। অতীতে বেশ কয়েকবার তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। ৩ জুন সকালে এগারোটা নাগাদ বিভাগের দুর্নীতি দমন শাখা আচমকা কাউন্টারে হানা দেয় এবং অর্পিতা দাসের কাউন্টার থেকে বেশকিছু সন্দেহজনক তথ্য উদ্ধার হয়। বিভাগের সূত্র মতে, সরকারি ক্যাশবাক্সে প্রায় কুড়ি হাজার টাকার গরমিল সহ বেশ কিছু বেনামী টিকিট উদ্ধার হয় এদিন। এর উপর ভিত্তি করে অর্পিতা দাসের ছয় মাসের ইনক্রিমেন্ট বন্ধ করা এবং তাকে তার পদ থেকে নিচু পদে স্থানান্তরিত করা হয়। এছাড়াও আরও কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি কোনও ধরনের আর্থিক লেনদেন থাকা কাউন্টারে তাকে না রাখার উদ্দেশ্যে লালাবাজার স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয় কর্মীদের প্রশিক্ষণ প্রদানের। কিন্তু সেখানেও স্টেশন মাস্টারের আইডি ব্যবহার করে টিকিট কাটতে শুরু করেন অর্পিতা। স্থানীয় এক ব্যক্তি বিভাগকে চিঠি লিখে জানান, অর্পিতা দাস তার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে টিকিট দিচ্ছেন। বিভাগের আভ্যন্তরীণ স্তরে এনিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা পরিষ্কার না হলেও অর্পিতাকে লালাবাজারও ছেড়ে আসতে হয়। তাকে প্রথমে রামনগরে স্থানান্তরিত করা হয় এবং বদরপুরে পাকাপাকিভাবে ট্রান্সফারের তোড়জোড় শুরু হয়। তবে পরিবারের বয়স্ক সদস্যের শারীরিক অবনতির অজুহাত দেখিয়ে অর্পিতা শিলচরে ফিরে আসার আবেদন জানান। মানবিকতার খাতিরে রেল বিভাগ তার আবেদন টুকু মেনে নেয়। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে’র উচ্চপদস্থ আধিকারিক প্রণব জ্যোতি শর্মা ঘটনাটির সত্যতা স্বীকার করেন। রাজদীপ রায় সম্প্রতি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়ের সঙ্গে এব্যাপারে সরাসরি কথা বলেছেন। সোমবার তিনি দিল্লি থেকে ফোনে সংবাদমাধ্যমকে জানান, রেল বিভাগের বিভিন্ন দুর্নীতির কথা আমরা শুনেছি এবং সম্প্রতি পত্রপত্রিকায় এগুলো পড়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। এসব তথ্য সংবাদমাধ্যমে প্রচার হয়েছে, এর বাইরেও অনেক দুর্নীতি বিভাগে রয়ে গিয়েছে বলে আমাদের কাছে খবর আছে। সবগুলো ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করতে হবে। তাই উত্তর পূর্ব রেলের জিএমকে শিলচরে আসতে অনুরোধ জানিয়েছি। তিনি এমাসের শেষে শিলচরে আসবেন বলে কথা দিয়েছেন। তার উপস্থিতিতে বিভাগের সব ধরনের দুর্নীতি নিয়ে আলোচনা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
