মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ ১০ ১০ ৫৪ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ১০ ১০ ৫৪
মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি, শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশে একগুচ্ছ উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা, মালদা: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে মালদা জেলা ও সংলগ্ন এলাকায় একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করল রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদা। শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটি। ক্লাবের এই উদ্যোগে স্থানীয় মহলে প্রশংসা দেখা দিয়েছে।
এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জোত আরাপুর পি.এন. হাই স্কুলে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস, নিরাপদ পানীয় জল ব্যবহার এবং স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়। পড়ুয়াদের সুস্থ জীবনযাপনের জন্য দৈনন্দিন জীবনে কীভাবে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা যায়, সে বিষয়েও সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোত আরাপুর পি.এন. হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ কর্মকার। রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজীব সরকার, সুমন ঝা-সহ অন্যান্য সদস্যরা। তাঁদের উপস্থিতিতে পড়ুয়াদের সঙ্গে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকেও এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানানো হয়।
ক্লাবের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে WASH প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হাত পরিষ্কার রাখা, নিরাপদ জল পান করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুধু শিক্ষা ও পরিচ্ছন্নতা নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় অপুষ্ট শিশু ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, গাছের পরিচর্যা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে।
রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদার সদস্যদের বক্তব্য, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করাই তাঁদের অন্যতম লক্ষ্য। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সেবার ক্ষেত্রে আগামী দিনেও ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী দিনে রক্তদান শিবির, পোলিও নির্মূল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। সংগঠনের এই ধারাবাহিক সামাজিক উদ্যোগ মালদায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠছে।
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- কবিতা - টাকা
এই বিভাগের আরো খবর
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
