ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মরুতে জোয়ার

দীপ্ত হৃদ মতিন (বাংলাদেশ)

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪ ১১ ১১ ৪৮   আপডেট: ৪ আগস্ট ২০২৪ ১১ ১১ ৪৮

মরুতে জোয়ার
দীপ্ত হৃদ মতিন

ঐ নীলিমার ওপারে দৃষ্টি সাঁতার কাটে
ভীষণ বৃষ্টি ঝরে দু'নয়ন জুড়ে!
স্মৃতির বরফ গলে নিভৃত হিমালয়ে!
ভেতরের কবি কথা বলে একাকী!
হিমালয়ের মতো দৃঢ় সর্বংসহা কবি!
কষ্টের নীল দংশনে বিলুপ্ত চৈতন্যের
জীবন্ত এক লাশ এই আমি!

কতো কথা তবুও শেষ হয়না আকুতি
কথার ভেতরে লুকিয়ে থাকা ব্যাকুলতা
যেনো সুরভিত গোলাপের পাপড়ি!
হৃদয় কাননে উড়ে বেড়ায় অলি
কুসুমের কানে সুর তোলে ভৈরবী
মরু হৃদয়ের দিগন্ত জুড়ে সোনালী
আলোর ঝলকানি!পুলকিত পৃথিবী!
আকাশে উড়ে বেড়ায় সাদা পালকি
মন চায় সোয়ার হয়ে উড়ে বেড়াই
চলে যাই নীলিমার ওপারে ছায়াপথের
তারাদের মাঝে অনন্ত এক অভিসারে!
অলীক কল্পনার ঘোরে লীন এই কবি
এ জীবনে পূর্ণ হবে কি তোমার দুরাশা!

পৃথিবীর বনানীর সবুজ আবাহনে
জীবনের নতুন স্বপ্ন আশা জাগে ,
প্রচন্ড ঝড়ে বিধ্বস্ত বনানীর বৃক্ষ
শাখা প্রশাখায় হয়ে ওঠে পল্লবিত
প্রসারিত হয় গাড় সবুজের গালিচা!
ফুলে ফুলে ভরে সুশোভিত হয়ে ওঠে!

আমিতো প্রকৃতির সন্তান
আলোড়িত হৈই প্রকৃতির সান্নিধ্যে
জেগে ওঠে নতুন প্রাণ! বিধ্বস্ত জীবন
আলোড়িত হয় নতুনের আবাহনে!

আজ মরা নদীতে এলো বুঝি জোয়ার
আমি একেলা কে হবে সঙ্গী আমার।
জীবন মরুতে সৃজিব সবুজের সমাহার !

রচিত:১৭.০৭.২০২৪ সকাল:০৯.০৮মি

Puspaprovat Patrika