জীবিকার খোঁজে গিয়ে ফিরল কফিনে, দিল্লিতে দেওয়াল চাপায় একই পরিবারের করুণ মৃত্যু
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ২১ আপডেট: ১২ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ২১
নওদা,মুর্শিদাবাদ: দিল্লিতে দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের। রাজ্যের তৎপরতা ও প্রশাসনের উদ্যোগে অবশেষে ফিরল প্রিয়জনদের মরদেহ। সোমবার সকালেই যখন কাফিনবন্দি দেহ পৌঁছল মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোড়তলায়, তখন শোকের মাতমে ভেঙে পড়ল ,দেখাগেলো চারি প্রান্তে কান্নার রোল।প্রাণ হারানো চারজনের নাম—রবিউল সেখ, রুবিনা বিবি, হাসিনা খাতুন ও রুকসোনা খাতুন—পেটের দায়ে কয়েক মাস আগে দিল্লি পাড়ি দিয়েছিলেন। সেখানেই ভাড়া বাড়িতে থেকে জীবিকা নির্বাহ করছিলেন। শনিবার ভোরে আচমকা সেই বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে চাপা পড়ে যায় তারা। ঘটনাস্থলেই নিভে যায় চারটি জীবন। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনদের শেষবার দেখার জন্য প্রশাসনের দ্বারস্থ হন পরিবার ও গ্রামবাসী। ঘটনা শোনার সঙ্গে ব্যবস্থা নেয় রাজ্য প্রশাসন। স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় রবিবার রাতেই দেহ আনার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে দুইদিন পর, সোমবার সকালেই কাফিনে মোড়া চারজনের মরদেহ পৌঁছায় নিজভিটেতে। চারি প্রান্তে কান্নার রোল ওঠে গঙ্গাধারী জোড়তলায়।শেষ বিদায়ের মুহূর্তে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সাইদুল ইসলাম মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আশপাশের গ্রাম থেকেও হাজার হাজার মানুষ এসে শেষ শ্রদ্ধা জানান। বিডিও দেবাশীষ সরকার বলেন, "এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমরা শুরু থেকেই মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিরা ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও পরিবারগুলির পাশে থাকব, বলে আশ্বাস দেন। নওদার গঙ্গাধারী জোরতলা গ্রাম আজ স্তব্ধ। অনেকেই বলছেন, জীবনে এমন করুণ দৃশ্য আর কখনও দেখেননি তারা। জীবিকার খোঁজে রাজ্য ছেড়ে যাওয়া মানুষগুলোর ফিরতি যাত্রা হলো কফিনে—যা গ্রামবাসীর মনে চিরস্থায়ী ব্যথা হয়ে রইল।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
